গরুর হৃৎপিন্ডে বেঁচে গেছে ভারতের ৮১ বছর বয়সী এক বৃদ্ধার জীবন। ভারতের চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে হৃৎপিন্ডে অকেজো ভালভটি গরুর হৃৎপিন্ডের ভালভ দিয়ে প্রতিস্থাপন করেছেন। এতে ঐ নারী বেঁচে গেছেন। চিকিৎসকেরা দাবি করেন, বৃদ্ধার হৃদযন্ত্রের মহাধমনীর ভালভ ক্রমশ সরু হয়ে যাচ্ছিল। সম্প্রতি চেন্নাইয়ের ফ্রন্টিয়ার লাইফলাইন হাসপাতালে ঐ বৃদ্ধার অস্ত্রোপচার করেন তাঁরা।

চিকিৎসকেরা বলেন, ১১ বছর আগে ঐ বৃদ্ধার ভালভ প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু এ বছরের শুরুতে আবারও তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা শুরু হয়। বিভিন্ন হাসপাতাল থেকে ফেরত আসার পর চেন্নাইয়ের ঐ হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন যে মহাধমনীতে প্রতিস্থাপিত ভালভটি সংকীর্ণ ছিল।

চিকিৎসকেরা বলেন, সাধারণত এ ধরনের সমস্যায় ওপেন হার্ট সার্জারি করা হয় এবং পুরোনো ভাল্ভ সরিয়ে নতুন করে তা প্রতিস্থাপন করা হয়। কিন্তু রোগীর বয়স বেশী হওয়ায় তারা গরুর হৃদযন্ত্রের টিস্যু দিয়ে তৈরী একটি জৈব-কৃত্রিম ভালভ ব্যবহার করেন। অর্থাৎ পুরোনো ভালভের বদলে নতুন করে ভালভ প্রতিস্থাপন না করে একটি নতুন ভালভ পুরোনোটির মধ্যেই স্থাপন করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চারজন চিকিৎসকের একটি প্রতিনিধি দল সফল এই অস্ত্রোপচারটি সম্পন্ন করেন।







ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প হচ্ছে
একজনের রক্তদানে ২৪ লাখ মানুষের জীবন রক্ষা!
সামাজিক মাধ্যমে ইহূদীবিরোধী পোস্ট দিলে যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রীনকার্ড বাতিল
সূদখোররা বেপরোয়া : গ্রহীতাদের মরণদশা
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
ব্যাংকে টাকা রাখলে প্রতি বছর দুই শতাংশ কমবে
পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান
উগান্ডায় নতুন স্বর্ণখনি আবিষ্কার : মওজূদ প্রায় ১২ লাখ কোটি ডলারের স্বর্ণ!
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
ছেলের খোঁজে ৫ লাখ কিলোমিটার!
ভেন্টিলেটর তৈরী করল রুয়েট শিক্ষার্থীরা
ফ্রান্স থেকে ৯ হাযার কি.মি. হেঁটে ওমরাহ পালন
আরও
আরও
.