নওদাপাড়া, রাজশাহী ৩রা জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ হল রুমে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ  প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ দেন টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী-এর সহযোগী অধ্যাপক মুহাম্মাদ আব্দুল্লাহিল কামাল, মারকাযের প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক সালাফী ও সেক্রেটারী অধ্যাপক আমীনুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া ও সালমান ফারেসী (রাঃ) মাদরাসা, খড়খড়ি, রাজশাহী; আল-মারকাযুল ইসলামী কানসাট, চাঁপাই নবাবগঞ্জ ও সালাফিইয়াহ হাফেযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানা মেন্দিপুর-চাকলা, বগুড়ার মোট ৪৯ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে শিক্ষিকাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে পৃথক কক্ষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।






সুধী সমাবেশ (ছহীহ তরীকায় জুম‘আর খুৎবা ও ছালাত শুরু)
তাখাছ্ছুছ বিভাগের উদ্বোধন : মারকাযের ইতিহাসে নতুন মাইলফলক (মারকায সংবাদ)
সকল বাধা অতিক্রম করে আহলেহাদীছ আন্দোলন চালিয়ে যান - -আমীরে জামা‘আত
ইসলামী সম্মেলন
প্রশিক্ষণ আহলেহাদীছ আন্দোলন
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড )
কেন্দ্রীয় শিক্ষা ও দাওয়াতী সফর
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
সীরাত সেমিনার ও সীরাত কোর্স ২য় ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সুধী সমাবেশ
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
সংগঠন সংবাদ
আরও
আরও
.