দামুড়হুদা, চুয়াডাঙ্গা ২৫শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে যেলার দামুড়হুদা দশমী গোরস্থান সংলগ্ন জামে মসজিদে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক হাফেয কামারুয্যামান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ রোকনুদ্দীন। ফতেহপুর, ঝিকরগাছা, যশোর ৫ই জানুয়ারী : অদ্য বাদ মাগরিব যশোর যেলার ঝিকরগাছা থানাধীন ফতেহপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিকরগাছা উপযেলার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুনীরুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আকবার হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ হারূনুর রশীদ ও ‘আন্দোলন’-এর সুধী মাস্টার মহববতুল্লাহ প্রমুখ।




৩৬তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৬ সম্পন্ন
সুধী সমাবেশ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রস্তাবিত শিক্ষা আইনের আড়ালে এলজিবিটি এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা সমাবেশ
মাদরাসার ভিত্তি স্থাপন
আলোচনা সভা
পবিত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইসলামী সম্মেলন
সোনামণি
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান-এর মৃত্যু সংবাদ
আরও
আরও
.