কামারপাড়া, শাহজাহানপুর, বগুড়া  ১১ই  জুন শুক্রবার : অদ্য বিকাল ৩-টায় যেলার শাহজাহানপুর উপযেলাধীন কামারপাড়া বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ তাহফীযুল কুরআন মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘সোনামণি’র পরিচালক হাফেয নাজীবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ মুসলিমুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এইচ. এম শরীফুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ছাকিব হোসাইন ও জাগরণী পরিবেশন করে মাহবূবুর রহমান।

চক শাহবাজপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ ১৪ই জুন সোমবার : অদ্য সকাল ৭-টায় যেলার কামারখন্দ উপযেলাধীন চক শাহবাজপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘সোনামণি’র পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ মুসলিমুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক শাহাদত হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি রিফাত ইসলাম ও জাগরণী পরিবেশন করে আরিফ হাসান।

চাঁদপুর, রূপসা, খুলনা ১৯শে জুন শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার রূপসা থানাধীন চাঁদপুর পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম কেন্দ্রীয় পরিচালক ও বর্তমান কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ মূসা, এলাকা ‘আন্দোলন’-এর দায়িত্বশীল এম. মতীউর রহমান ও আনীসুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হুদা।






শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাবেক সিনিয়র নায়েবে আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফীর মৃত্যু
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড (শিক্ষক প্রশিক্ষণ ২০২০)
প্রবাসী সংবাদ
ব্লাড গ্রুপিং ও ক্যাম্পিং
উপযেলা সম্মেলন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহ : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
যেলা সম্মেলন \ ময়মনসিংহ (সার্বিক জীবনে আল্লাহর ইবাদতে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
প্রশিক্ষণ
আরও
আরও
.