আল-কায়েদাকে নিয়ে ইসলামিক স্টেট (আইএস)-এর সমালোচনাকে অসৎ প্রচারণা হিসাবে আখ্যায়িত করেছেন আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। গত ৫ই জানুয়ারী বৃহস্পতিবার এক অডিও বার্তায় আইএসকে মিথ্যাবাদী হিসাবেও উল্লেখ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ এ খবর জানিয়েছে। ৬৫ বছরের জাওয়াহিরি অডিও বার্তায় জানান, আইএস প্রধান আবুবকর আল-বাগদাদী তাদের বিরুদ্ধে শী‘আ মুসলিমদের ওপর হামলার বিরোধিতা এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে কাজ করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, এই মিথ্যাবাদীরা (আইএস) নিজেদের মিথ্যাবাদিতার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে।... জাওয়াহিরি দাবী করেন, তিনি কখনও বলেননি যে, ভবিষ্যতে ইসলামী খেলাফতে খ্রিস্টান ধর্মালম্বীরা তাদের অংশীদার হবে। তিনি শুধু বলেছেন, খ্রিস্টানরা বসবাস করতে পারবে এবং আমাদের জমি, কৃষি, বাণিজ্য ও অর্থ ইত্যাদিতে অংশীদার হ’তে পারবে। যা আমাদের শরী‘আ আইন সমর্থন করে। জাওয়াহিরি আরও জানান, তিনি কখনও বলেননি যে, শী‘আ সম্প্রদায়কে হামলার লক্ষ্যবস্ত্ত করা হবে না। তিনি শী‘আ নেতৃত্বাধীন ইরাকী বাহিনীর ওপর হামলা করতে নির্দেশ দিয়েছেন। সাধারণ জনগণের ওপর হামলা তাদের লক্ষ্য নয়। তিনি বলেন, আমি তাদের বার বার বলেছি, মার্কেট, মাযার ও মসজিদে হামলা না করে সেনাবাহিনী, নিরাপত্তারক্ষী, পুলিশ ও শী‘আ মিলিশিয়াদের ওপর হামলা চালানোর জন্য। উল্লেখ্য যে, আইএসের উত্থানকাল থেকেই আল-কায়েদার পক্ষ থেকে তাদের বিরোধিতা করা হয়েছে। আইএসও আল-কায়েদাকে স্বীকৃতি দেয় না।






দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের রহস্যময় কূপ
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
মুসলিম জাহান
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
ফিলিস্তীনের উপর ইস্রাঈলী বিমান হামলা
১০ লাখ বই নিয়ে যাত্রা শুরু করল ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয় পাঠাগার
ওমরাহ পালনে ৫০ লাখ মানুষ, করোনা হয়নি এক জনেরও
মুসলিম জাহান
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
মাসব্যাপী রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ডা. যাকির নায়েক
লিবিয়ায় গাদ্দাফী-পুত্রের ভবিষ্যদ্বাণী আজ সত্য হচ্ছে
সঊদী আরবে যে কেউ ‘শায়েখ’ উপাধি ব্যবহার করতে পারবে না
আরও
আরও
.