২. ১ম বর্ষ ১ম সংখ্যা ‘আত-তাহরীক’ বের হওয়ার সাথে সাথেই এমনভাবে জনপ্রিয়তা পাবে আশা করিনি। আল্লাহ পাকের হাযারো শুকরিয়া যে, তিনি তাঁর বান্দাদের অন্তরকে আমাদের দিকে রুজূ করে দিয়েছেন। ‘আত-তাহরীক’ আত্মপ্রকাশের সাথে সাথে তা যে পরহেযগার মুমিনদের হৃদয় কেড়েছে, তার প্রমাণ প্রতিদিন আগত চিঠিপত্রের মধ্যেই নিহিত রয়েছে। মনে হচ্ছে যেন ক্ষুধিত জনগণ এতদিন এর অপেক্ষায় প্রহর গুণছিলেন। সুধী পাঠকবৃন্দের প্রাণভরা দো‘আ ও মূল্যবান পরামর্শ পেয়ে আমরা উৎসাহিত বোধ করছি। ১ম সংখ্যার চাহিদা বারবার আসছে। কিন্তু স্টক প্রথম এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেছে। ফলে ২য় সংখ্যা দ্বিগুণ ছাপা হ’ল। বিভাগও ৬টির স্থলে ১৪টি করা হ’ল। যত দিন যাবে, ‘আত-তাহরীক’ তত সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। সুধী লেখকবৃন্দকে তাঁদের মূল্যবান লেখা পাঠানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ও আগামীতে আরও সারগর্ভ লেখা পাঠানোর আহবান জানাচ্ছি।

আধুনিক জাহেলিয়াতের গাঢ় অন্ধকারে নিমজ্জিত বাংলার ঘুমন্ত চেতনাগুলিকে ‘আত-তাহরীক’ আন্দোলিত করে তুলুক। অহি-র স্বচ্ছ আলোকের তীব্র ঝলকানিতে কালো অমানিশা বিদূরিত হৌক। বাংলাদেশের রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক- এই কামনা নিয়েই শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন!






জীবন দর্শন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রক্তঝরা কাশ্মীর, নিষ্পিষ্ট গুজরাট ও জেনিন : মুসলিম বিশ্বের নীরবতা ও অমুসলিম বিশ্বের কপটতার মাঝখানে - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দিবস পালন নয়, চাই আদর্শের অনুসরণ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেউলিয়া হ’ল শ্রীলংকা! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমরাও আল্লাহকে বলে দেব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সালাফী দাওয়াত - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সত্যের সাক্ষ্য - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
111
প্রসঙ্গ : অন্তর্বর্তীকালীন সরকার - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কসোভোয় মুসলিম নির্যাতন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশ ধ্বংসে সর্ববৃহৎ অস্ত্রের চালান : হিংসাত্মক রাজনীতির ফল - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.