১. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উপদেষ্টা জনাব আবু মুহাম্মাদ আব্দুছ ছামাদ মাস্টার (৮১) বার্ধক্যজনিত কারণে নিজবাড়ীতে গত ২৮শে মে মঙ্গলবার বিকাল ৩-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৫ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী এবং আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন দিবাগত রাত ১১-টায় নিজ গ্রাম আদিতমারী উপযেলাধীন দক্ষিণ বালাপাড়া ফাযিল মাদ্রাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আযহার আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মশীউর রহমানসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

২. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক সভাপতি মাওলানা গোলাম যিল কিবরিয়া (৬৮) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯শে জুন শনিবার সকাল ১০-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ বহু সাংগঠনিক সাথী এবং আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন বিকাল ৬-টায় নিজ গ্রাম দৌলতপুর উপযেলাধীন ধর্মদহ ফারাযীপাড়া ঈদগাহ ময়দানে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার ২য় পুত্র মুহাম্মাদ আব্দুর রঊফ। অতঃপর সন্ধ্যা সাড়ে ৭-টায় পারিবারিক কবরস্থান ময়দানে তার ২য় জানাযা অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহিববুর রহমান হেলাল। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুহসিন, কুষ্টিয়া-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলী মুর্তাযা, মেহেরপুর যেলা সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামানসহ কুষ্টিয়া-পূর্ব, কুষ্টিয়া-পশ্চিম ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা তাদের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]







কেন্দ্রীয় দাঈর তাবলীগী সফর
মাসিক ইজতেমা
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
লেখক সম্মেলন ২০২১
সংগঠন সংবাদ
প্রশিক্ষণ (যুবসংঘ)
মৃত্যু সংবাদ (জনাব আবু মুহাম্মাদ আব্দুছ ছামাদ মাস্টার; মাওলানা গোলাম যিল কিবরিয়া)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাবেক সিনিয়র নায়েবে আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফীর মৃত্যু
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমানের মৃত্যু
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
আরও
আরও
.