‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উপদেষ্টা আলহাজ্জ ওয়াজেদ আলী (৮৮) গত ২১শে মে সোমবার ভোর সাড়ে ৬-টায় নওগাঁ যেলার নিয়ামতপুর থানার পুরোহিত গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইজে রাজে‘ঊন। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। ঐ দিন বিকাল ৫-টায় তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার বড় ছেলে চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ। অতঃপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, মারকায এলাকার সোনামণি পরিচালক আবু রায়হান এবং যেলা ‘আন্দোলন’,  ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






তাখাছ্ছুছ বিভাগের ৩য় ব্যাচ উদ্বোধন (মারকায সংবাদ)
মহিলা সমাবেশ
যেলা সম্মেলন : দিনাজপুর (আল্লাহভীরু ব্যক্তিরাই সমাজের স্তম্ভ) - -মুহতারাম আমীরে জামা‘আত
প্রতিবাদ বিজ্ঞপ্তি
সমাজ পরিবর্তনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওনের মানবসেবার কিছু দৃষ্টান্ত
যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
আরও
আরও
.