‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব গত ৬ই আগষ্ট সোমবার দিবাগত রাত ১-টা ৪০ মিনিটের ফ্লাইটে হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সঊদী আরব গমন করেন। তাঁর সফরসঙ্গী হিসাবে আছেন তাঁর তিন ছেলে ‘হাদীছ ফাউন্ডেশন গবেষণা বিভাগে’র পরিচালক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ব্যবস্থাপনা পরিচালক আহমাদ আব্দুল্লাহ নাজীব ও ‘আল-‘আওন’-এর সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির এবং আমীরে জামা‘আতের ছোট বোন মুসাম্মাৎ হালীমা খাতুন। ঢাকা বিমানবন্দরে তাঁদেরকে বিদায় জানান ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এহসান এলাহী যহীর, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক শামসুল আলম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আযীমুদ্দীন, ঢাকা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ, পুরান ঢাকার মালিটোলা শাখা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটির সদস্য মুহাম্মাদ বাশীর, বেলাল বিন কাসেম (গাযীপুর), মুহাম্মাদ রফীকুল ইসলাম (পূর্বাচল, ঢাকা) মুহাম্মাদ নযরুল ইসলাম (আশকোনা, ঢাকা), কাযী ছালাহুদ্দীন (ঢাকা) প্রমুখ। তাঁরা সকলের নিকট দো‘আ প্রার্থী।






ইসলামী সম্মেলন; হাজীগঞ্জ, চাঁদপুর
কেন্দ্রীয় দাঈর সফর
মর্মান্তিক
আন্দোলন (এলাকা ও উপযেলা কমিটি গঠন)
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মাসিক ইজতেমা (২২শে জুলাই মঙ্গলবার ধুরইল, মোহনপুর, রাজশাহী; ৭ই আগস্ট বৃহস্পতিবার মাস্টারবাড়ী, গাযীপুর)
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড )
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
ইসলামী সম্মেলন
প্রচলিত রাজনীতির সাথে আপোষ নয়, বরং আদর্শিক দৃঢ়তা বজায় রাখুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫;আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
আরও
আরও
.