‘করোনা’র বিধিনিষেধ ভঙ্গ করে নিজের জন্মদিনের অনুষ্ঠান করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করেছে পুলিশ। গত ৯ই এপ্রিল দেশটির পুলিশপ্রধান ওলে সায়েভেরুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী। গত ফেব্রুয়ারী মাসের শেষ দিকে একটি পাহাড়ী রিসোর্টে ঐ পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাযার নরওয়েজিয়ান ক্রোন বা পৌনে ২ লাখ টাকা জরিমানা করে পুলিশ। অবশ্য এ ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন। পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারী দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। পুলিশপ্রধান সায়েভেরুদ বলেন, যদিও আইন সবার জন্য সমান, তবে আইনের সামনে সবাই সমান নয়।






ভারতের অন্ধ্র প্রদেশে আইন পাস : ধর্ষণের ২১ দিনের মধ্যেই ফাঁসি
বিবাহ বহির্ভূত একত্রে বসবাস নিষিদ্ধ করলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
হলুদ তরমুজে রঙিন কৃষক
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
লিভার চিকিৎসায় বাংলাদেশী চিকিৎসকদের উদ্ভাবন
মরুভূমির বিস্তার রোধে সরকারীভাবে ৬৬০০ কোটি গাছ লাগিয়েছে চীন
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন
অস্ত্র নির্মাতাদেরকে বাঁচিয়ে রাখতেই পেন্টাগনের প্রধানরা যুদ্ধ করেন : ট্রাম্প
কানাডায় বহমান পানি হঠাৎ জমে গেল!
তিমির পেটে গিয়ে ৩০ সেকেন্ড পর জীবিত বেরিয়ে এলেন আমেরিকান ডুবুরী
আরও
আরও
.