গোপালগঞ্জ যেলা কারাগারের মাদকাসক্ত কয়েদীরা সুস্থ জীবনে ফিরছে। গত এপ্রিল’১৫ থেকে গোপালগঞ্জ যেলা কারাগারে মাদকাসক্ত ও অপরাধীকে সংশোধন করে সুস্থ জীবনে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়। বিভিন্নভাবে কাউন্সেলিং করে সৎ ভাবে জীবিকা নির্বাহের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের অপরাধ জগৎ থেকে সুস্থ জীবনে ফিরিয়ে দেয়ার এ মহতী কার্যক্রম আরম্ভ করেন যেল সুপার দেব দুলাল কর্মকার। সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিরা জানিয়েছে, আমরা মাদক মামলায় যেলা কারাগারে আটক ছিলাম। আমরা কাজ শিখেছি। মাদকের কুফল সম্পর্কে জেনেছি। মাদক পরিহারের কৌশল শিখেছি। কারাগার থেকে বের হয়ে মাদক ছেড়ে দিয়েছি। এখন টেইলারিংসহ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে সুখে-শান্তিতে বসবাস করছি। আরেকজন জানায়, আমাকে নতুন জীবন দিয়েছেন গোপালগঞ্জ যেলা কারাগারের যেল সুপার। তার কাছ থেকে প্রশিক্ষণ ও মাদকমুক্তির কাউন্সেলিং নিয়ে পরিবারের কাছে সুস্থ জীবনে ফিরেছি। 

এ পর্যন্ত ১০০ বন্দীকে এ কার্যক্রমের আওতায় এনে কাউন্সেলিং ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। যেলার দেব দুলাল কর্মকার বলেন, সমাজ বদলাতে হ’লে ও মূল্যবোধের পরিবর্তনের জন্য অপরাধীদের সংশোধন করতে হবে। কেবল শাস্তি নয়, সংশোধনের সুযোগ দিতে হবে।






হৃদরোগীদের ভরসার জায়গা সরকারী হাসপাতাল হাইপার অ্যাকিউট স্ট্রোক কেয়ার সেন্টার
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
৬২% প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে অতিরিক্ত লবণ
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশী ঘুষের ঝুঁকিতে বাংলাদেশ
বর্বর নির্যাতনের বৈধতা দেয়ার চেষ্টা করছেন সুচি - -মাহাথির
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
মন্ত্রণালয়গুলোর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৬৫০ কোটি টাকা
কিডনী রোগে আক্রান্ত দেশের দুই কোটি মানুষ - -গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ
স্বদেশ-বিদেশ
আইসল্যান্ডবাসীর ২২ ঘন্টার ছিয়াম
পারমাণবিক চুক্তির ২৫ বছর : বিশ্ব এখন অনেক বেশী নিরাপদ
অযোধ্যায় তৈরি হ’তে চলেছে ভারতের বৃহত্তম মসজিদ
আরও
আরও
.