উত্তর : বলার অপেক্ষা রাখে না ঈদে মীলাদুন্নবী একটি সুস্পষ্ট বিদ‘আত, যা ৬০৫ মতান্তরে ৬২৫ হিজরীতে ইরাকে প্রথম চালু হয়। তাই এ দিনকে উপলক্ষ করে যা কিছুই করা হোক না কেন তা বিদ‘আতী আমল হিসাবে গণ্য হবে (লাজনা দায়েমা, ফৎওয়া নং ৫৭২৩)। রাসূল (ছাঃ)-এর জীবনী ও তাঁর নির্দেশিত পথ সম্পর্কে জানার জন্য বছরের নির্দিষ্ট কোন দিন নয়, বরং সারা বছরই উন্মুক্ত। এর জন্য বছরের সেই দিনকেই যদি নির্দিষ্ট করা হয় যে দিনটি বিদ‘আতী আমল উদযাপনের জন্য সুপ্রসিদ্ধ, তবে তাও নিঃসন্দেহে বিদ‘আতী আমল হিসাবে গণ্য হবে। সন্দেহ নেই যে, বিদ‘আত এমন পাপ যা আল্লাহর গযবকে ত্বরান্বিত করে। আর এদিন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা আরও গোনাহের কাজ।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২২/১০২) : শীতের সময় দুপুরেই বস্ত্তর ছায়া একগুণ থাকে। এ সময় যোহর ও আছর ছালাতের সময়সূচী কেমন হবে?। গরমের সময় আসল ছায়া ছোট থাকে। আর শীতের সময় বড় থাকে। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/৪৫১) : নবী করীম (ছাঃ) আছর ও ফজর ছালাত ব্যতীত অন্যান্য ছালাতে মুক্তাদীদের দিকে ফিরে বসতেন না। এরকম কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (৩১/১৯১) : আমি একটি চায়নীজ কোম্পানীতে চাকুরী করি। সেখানে প্লাস্টিকের পরচুলা দিয়ে ক্যাপ তৈরি করা হয় এবং সেগুলো বিদেশে রফতানী করা হয়। এই ধরনের প্রতিষ্ঠানে চাকুরী করা কি হালাল হবে?
প্রশ্ন (২৯/৬৯) : ভবিষ্যতে পড়াশুনার কি হবে, কি চাকুরী করব, বহু গোনাহ করেছি তার পরিণতি কি হবে এসব নিয়ে সবসময় দারুণ ভয় ও চিন্তা হয়। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৭/৪৪৭) : আমাদের মসজিদের ইমাম ছাহেব প্রতিদিন ফজরের ছালাতে রুকূর পর হাত তুলে কুনূত পাঠ করে। এভাবে নিয়মিতভাবে করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : মেয়ে পিতার অবাধ্য হয়ে বাড়ী ত্যাগ করে আসার পর মেয়ের মা অলী হয়ে আমার সাথে বিবাহ দেয় এবং আমরা একসাথে বসবাস করতে থাকি। পরবর্তীতে আমি মেয়ের পিতার অনুমতির জন্য বারবার ফোন দেই। কিন্তু তিনি রিসিভ করেন না। এক্ষণে বিবাহ বৈধ করার জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (৫/৪৪৫) : যাদের হজ্জ কবুল হয় তাদের নিক্ষিপ্ত কংকর আল্লাহ উঠিয়ে নেন। আর যাদের হয় না তাদেরগুলি সেখানেই পড়ে থাকে। উক্ত কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি? - -শাহ আলম, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (১০/৯০) : ‘এক ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা ৭০ বছর ইবাদত করার চেয়ে উত্তম’ মর্মে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি? - -আব্দুল আউয়াল, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
প্রশ্ন (৪০/৩৪০) : আমি কুরআন মাথায় নিয়ে একটি বিষয়ে ওয়াদা করেছিলাম। কিন্তু তা ভঙ্গ হয়ে গেছে। এক্ষণে আমার করণীয় কি? - -আরশাদ, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৬/৪০৬) : অনেক চাকুরীজীবী আছেন যারা নির্দিষ্ট সময়ে অফিস করেন না। ফলে জনগণের কষ্ট ও ভোগান্তি হয়। সরকারী নানা জটিলতার কারণে অফিস প্রধানরাও কোন ব্যবস্থা নেন না। এদের পরিণতি কি?
প্রশ্ন (২৯/২২৯) : আমার ভাই আমার নিকটে ঋণ চাইলে আমার হাতে কোন টাকা না থাকায় তার অনুরোধে আমার নামে এনজিও থেকে ঋণ নিয়ে তাকে দেই। তিনি নিয়মিত উক্ত ঋণ পরিশোধ করেন। এতে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (২৬/৬৬): দৈনিক করতোয়া ১৯/৬/১২ ইং তারিখে খবর প্রকাশিত হয় যে, ঘুঘু মুন্সি চরমোনাই-এর মুরীদ। মরার ৩২ বছর পরেও তার লাশ পচেনি। চরমোনাই পীর বলেন, চরমোনাই তরীকায় যিকির করার কারণে ঘুঘু মুন্সির লাশ পচেনি। তার এ দাবী কি ঠিক? তাদের তরীকা কি সঠিক?
আরও
আরও
.