উত্তর : রাসূল (ছাঃ) স্ত্রীদের ঘরের বিভিন্ন কাজে সহায়তা করতেন। আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) গৃহস্থালির কাজ করতেন। অর্থাৎ স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। অতঃপর আযান হ’লে তিনি ছালাতের জন্য বেরিয়ে যেতেন (বুখারী হা/৬৭৬; মিশকাত হা/৫৮১৬)। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) নিজের জুতায় তালি লাগাতেন ও কাপড় সেলাই করতেন। তিনি বাড়ীর কাজ করতেন যেমন তোমরা করে থাক’ (ছহীহ ইবনু হিববান হা/৬৪৪০)। তিনি বলেন, ‘তিনি অন্যান্য মানুষের মত একজন মানুষ ছিলেন। নিজের কাপড়ের উকুন নিজে বাছাই করতেন। বকরী দোহন করতেন ও নিজের কাজ নিজে করতেন’ (শামায়েলে তিরমিযী হা/৩৪৩; মিশকাত হা/৫৮২২; আহমাদ হা/২৬২৩৭; সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ ৭৮৭ পৃ.)।

প্রশ্নকারী : আলী আলম, বেলকুচি, সিরাজগঞ্জ।






প্রশ্ন (৩৮/১১৮) : জনৈক মুফতী বলেছেন, কুরআনের কিছু আয়াত হাদীছ দ্বারা রহিত হয়ে গেছে। যেমন সূরা নূরের ২ নং আয়াতে আল্লাহ বলেন, ব্যভিচারিণীর শাস্তি হচ্ছে ১০০ বেত্রাঘাত এবং ১ বছর কারাদন্ড। কিন্তু ছহীহ বুখারীর হাদীছে আছে তার শাস্তি হবে পাথর মেরে হত্যা করা। উক্ত বক্তব্যের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/১৫৯) : মাসবূক বাকী ছালাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে রাফঊল ইয়াদায়েন করে হাত বাঁধবে কি? - -সাইফুর রহমান, ঢাকা।
প্রশ্ন (৩৬/৩৬) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ সময়ে তাহিইয়াতুল মসজিদ ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৭/৬৭) : রাসূল (ছাঃ) পানিতে ফুঁ দিয়ে পান করতে নিষেধ করেছেন। এক্ষণে চা, কফি ফুঁ দিয়ে পান করা যাবে কি? - -আবু সাঈদ, দক্ষিণ সালনা, গাযীপুর।
প্রশ্ন (১৫/৪৫৫) : খৃষ্টান শাসনাধীন দেশে সরকার যদি তাগূত হয় সেক্ষেত্রে ঐ দেশের কোর্টে বিচার প্রার্থনা করা জায়েয হবে কি? যদি জায়েয না হয় তবে সামাজিক নানা সমস্যার সমাধান কিভাবে হবে?
প্রশ্ন (১১/৫১) : যে ব্যক্তি কোন মুত্তাক্বী আলেমের সাথে সাক্ষাৎ করল, সে যেন স্বয়ং রাসূল (ছাঃ)-এর সাথে সাক্ষাৎ করল। এ বর্ণনাটির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : ঘুমানোর সকল দো‘আ পাঠ করি। তারপরেও রাতে একাকী ঘুমালে আমার উপর জিন ভর করে চেপে ধরে। এদিকে আমার বিবাহের জন্য বহু প্রচেষ্টা চললেও বারবার তা ভেঙ্গে যায়। এজন্য কেউ কেউ জিন লাগার কথা বলছে। এসব থেকে পরিত্রাণের উপায় কি?
প্রশ্ন (৩২/১৯২) : মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার কফিনকে ঘিরে সরকারিভাবে যে শ্রদ্ধা জানানো হয় এবং যে সমস্ত আনুষ্ঠানিকতা পালন করা হয় তা-কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৮/৬৮) : আমি দু’বছর ধরে সালাফী মানহাজ অনুসরণ করছি। এলাকার একজন ছোট ভাই আমার প্রভাবে এখন ছহীহ আক্বীদা-আমলের অনুসারী ও ধার্মিক হয়ে উঠেছে। সে সব সময় যিকির, দো‘আ, মসজিদে পাঁচ ওয়াক্ত জামা‘আতে ছালাত, নফল ছালাত এবং প্রতিদিন আযান দেয়। তার এতো ভালো কাজ আমি সহ্য করতে পারছি না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৭/৩৭৭) : আমি মোটা অংকের অর্থ অন্য একজনকে হাদিয়া হিসাবে দিয়েছি এবং চেক দিয়ে দিয়েছি। কিন্তু তিনি এখনো আমার একাউন্ট থেকে তা উত্তোলন করেননি। এক্ষণে উক্ত অর্থের যাকাত আমাকে দিতে হবে কি? - .
প্রশ্ন (৩/৪০৩) : জনৈক ব্যক্তি হজ্জ সমাপ্ত করে মদীনা, তায়েফ বা অন্যান্য দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে আবার মক্কায় ফিরতে চান। এক্ষণে বিদায়ী তওয়াফ করে চলে যাবে নাকি ফিরে এসে বিদায়ী তওয়াফ করবে?
প্রশ্ন (৯/২০৯) : জানাযার দো‘আর মধ্যে সন্তানগণ ‘রাবিবরহামহুমা কামা...’ দো‘আটি পাঠ করতে পারবে কি? বিশেষত ইমামতির সময় এরূপ করা যাবে কি?
আরও
আরও
.