উত্তর: শিরকের পরে বিদ‘আত শরী‘আতের দৃষ্টিতে সর্বাধিক নিন্দনীয় আমল (মুসলিম হা/৮৬৭, নাসাঈ হা/১৫৭৮)। জেনেশুনে বিদ‘আতকারীর কোন আমল গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসে’ (বুখারী হা/৩১৭২; মুসলিম হা/১৩১৭; মিশকাত হা/২৭২৮, ত্বাবারাণী, ছহীহ আত-তারগীব হা/৫৪)। এছাড়া হাশরের দিন বিদ‘আতীকে হাউয কাউছার থেকে ‘দূর হও’, ‘দূর হও’ বলে রাসূল (ছাঃ) তাড়িয়ে দিবেন’ (বুখারী হা/৬৫৮৪, মুসলিম হা/২২৯১, মিশকাত হা/৫৫৭১)।

অহংকার করা মহাপাপ। রাসূল (ছাঃ) বলেন, ‘ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। ...আর ‘অহংকার’ হ’ল ‘সত্যকে দম্ভের সাথে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা’ (মুসলিম হা/৯১, মিশকাত হা/৫১০৮)। অন্য হাদীছে রাসূল (ছাঃ) তিনটি ধ্বংসকারী বস্ত্ত থেকে মানুষকে সাবধান করেছেন (১) প্রবৃত্তি পূজারী হওয়া (২) লোভের দাস হওয়া এবং (৩) আত্ম অহংকারী হওয়া। তিনি বলেন, এটিই হ’ল সবচেয়ে মারাত্মক (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, মিশকাত হা/৫১২২)। অতএব বিদ‘আতী ও অহংকারী উভয়েরই পরিণাম জাহান্নাম।






প্রশ্ন (৩৮/১১৮) : বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজের প্রকৃত ছবিকে এডিট করে বিভিন্ন রূপ ধারণ করানো যায়। এভাবে ছবি এডিট করার সাথে মূর্তি-ভাস্কর্য নির্মাণ বা ছবি অঙ্কনের কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (৩৪/১৫৪) : ছালাতে ক্বিয়ামরত অবস্থায় পায়ের সাথে পা বা টাখনুর সাথে টাখনু লাগানোর সঠিক নিয়ম জানতে চাই।
প্রশ্ন (৩৮/৪৭৮): জনৈক আলেম বলেছেন, শী‘আরা মুসলমান নয়। কোন কোন এলাকায় বর্তমানে শী‘আদের প্রভাব দিন দিন বাড়ছে। এদের সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/৯৩) : বাড়ী করার জন্য পিতা-মাতা আমাকে একখন্ড জমি দান করেন। কিন্তু আমি ভাইদের সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে ফেলি যে, আমি যদি ঐ জমিতে যাই তাহ’লে মুসলিম থেকে খারিজ হয়ে যাব। এখন ঐ জমিতে যেতে আমার করণীয় কি?
প্রশ্ন (৩১/২৭১) : রাসূল (ছাঃ)-কে অবমাননাকারীদের সম্পর্কে ইসলামের বিধান কি?
প্রশ্ন (১৮/১৮) : কোন ইমাম হাদীছ ছহীহ-যঈফ পৃথক করে যাননি। নাছিরুদ্দীন আলবানী ছহীহ-যঈফ পৃথক করলেন কিভাবে? তাঁর এই তাহকীক কি গ্রহণযোগ্য?
প্রশ্ন (৩৭/১১৭) : ঢাকা শহরের বিভিন্ন মসজিদে লেখা আছে, মসজিদে যে ব্যক্তি দুনিয়াবী কথাবার্তা বলবে আল্লাহ তা‘আলা তার ৪০ বছরের আমল নষ্ট করে দিবেন। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৬/৩১৬) : সফর অবস্থায় জুম‘আর সাথে আছরের ছালাত জমা করা যাবে কি? - মুহতাসিন ফুয়াদ, মালিবাগ, ঢাকা।
প্রশ্ন (৩৩/১৯৩) : আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চুক্তি অনুযায়ী আমাকে প্রতিদিন কমপক্ষে ৮ ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু আমার নির্ধারিত কাজ প্রায় ৫ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। বাকী ৩ ঘণ্টা আমি কি ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারব? এছাড়া ঐ সময় কোম্পানির উপকারে আসবে এমন নতুন প্রযুক্তি শেখা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : সালাম প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন কি কি বাক্য ব্যবহার করা যায়?
প্রশ্ন (৩/৪৩) : হজ্জের ইহরামের সময় আমি অধিক সতর্কতার জন্য অজ্ঞতাবশে আন্ডারওয়ার ব্যবহার করেছিলাম। হজ্জের কিছুদিন পর জানতে পারি যে এগুলো পরিধান নিষিদ্ধ। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : সরকার প্রদত্ত শরী‘আতসম্মত বৈষয়িক সিদ্ধান্ত সমূহ যেমন করোনা সম্পর্কিত নির্দেশনাসমূহ পুরোপুরি অনুসরণ করা আবশ্যক কি? না করলে গুনাহগার হতে হবে কি?
আরও
আরও
.