উত্তর : কুরআনের উপর কুরআন ব্যতীত অন্য কোন বই রাখা যাবে না। কারণ পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী, যা পৃথিবীর সমস্ত গ্রন্থের চেয়ে মর্যাদামন্ডিত। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে এক গোপন কিতাবে, যারা পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না’ (ওয়াক্বিয়া ৭৭, ৭৮, ৭৯)। তিনি বলেন, ‘কুরআন হচ্ছে মর্যাদাপূর্ণ গ্রন্থ’ (বুরূজ ৮৫/২১)। কুরআন মজীদের সম্মান রক্ষা করার জন্য তা নিয়ে শত্রুদের এলাকায় যেতে নিষেধ করা হয়েছে (বুখারী হা/২৯৯০; মুসলিম হা/১৮৬৯; মিশকাত হা/২১৯৭)।

অনুরূপভাবে হাদীছ ও ধর্মীয় বই-পুস্তকের উপর সাধারণ বই-পত্র রাখা অনুচিত (ইবনুল মুফলিহ, আদাবুশ শারঈয়া ২/৩৯৩; শারহু উমদাতুল আহকাম ১৩/৩৫)। অতএব কুরআন ও হাদীছের মর্যাদা সাধ্যমত টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। তবে মর্যাদা প্রদানের অর্থ এই নয় যে, চুমা দিতে হবে বা সালাম দিতে হবে।






প্রশ্ন (৩৯/১৯৯) : অমুসলিমদের প্রদত্ত ইফতার খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : কোন মহিলা দেশ থেকে ওমরার জন্য ইহরাম বাঁধার পর মক্কায় পৌঁছার পূর্বে ঋতুবতী হ’লে সে কি ইহরাম ভঙ্গ করবে? এমতাবস্থায় সে কি তানঈম বা আয়েশা মসজিদ থেকে ওমরার জন্য পুনরায় ইহরাম বাঁধবে? - -ক্বাযী হারূণ, আরামবাগ, ঢাকা।
প্রশ্ন (১/৩৬১) : অন্যের জমিতে ফসলের ক্ষতি না করে বিনা অনুমতিতে গরু-ছাগল, হাঁস-মুরগী চরানো বা ঘাস খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : জানাযার ছালাতে ছানা পড়া যাবে কি? অনেক আলেম বলে থাকেন, ছানা পড়তে হবে। কিন্তু অনেকে ছানা পড়তে নিষেধ করেন। অন্যান্য ছালাতের ন্যায় জানাযার ছালাতে ছানা পড়া কি শরী‘আত বিরোধী??
প্রশ্ন (৩৬/১৫৬) : ক্বিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ না ব্যবসার কাজে স্ত্রী তাঁর স্বামীকে সহযোগিতা করবে- মর্মে বর্ণিত হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (১২/৫২) : অনেক মহিলাকে দেখা যায় অনলাইনে বোরকা, হিজাব ইত্যাদি বিক্রি করেন। সেখানে তারা নিজেরা বা অন্য কোন নারীকে মডেল বানিয়ে বোরকা ও হিজাব পরিয়ে ভিডিও বিজ্ঞাপন তৈরী করেন। এভাবে ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/৯৭) : হানযালা ইবনু ছাফওয়ান নামে কোন নবী পৃথিবীতে এসেছিলেন কি?
প্রশ্ন (২/২৪২) : রামাযানে ‘বড় শয়তানগুলি শৃঙ্খলিত হয়’ -এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩৫/২৩৫) : একই সঙ্গে একাধিক মৃত ব্যক্তির জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (৬/২৪৬) : জনৈক ব্যক্তি জুয়া খেলা থেকে প্রাপ্ত পুঁজি দিয়ে ব্যবসা করে। এখন সে জুয়ার সাথে জড়িত নয়। প্রশ্ন হ’ল এই ব্যবসা হালাল হবে কী?
প্রশ্ন (২৫/২২৫) : সপ্তম দিনে আক্বীক্বা করে নাম রাখা হয়েছে। নামের বিকৃতি থেকে রক্ষা পেতে নাম পরিবর্তন করলে পুনরায় আক্বীক্বা দেওয়া লাগবে কী?
প্রশ্ন (২/৩২২) : ঈদের ছালাতের দু’একদিন আগে ফিৎরা বণ্টন করা যাবে কি?
আরও
আরও
.