উত্তর : স্ত্রীকে স্বামীর আনুগত্যের ব্যাপারে অধিক পরিমাণে নছীহত করতে হবে। স্বামীর আনুগত্য করা ফরয এবং অবাধ্য হওয়া হারাম। যে নারী দুনিয়ায় স্বামীর অবাধ্য হবে সে যেমন দুনিয়ায় আল্লাহ, ফেরেশতা এবং হুরে আইনের লা‘নত বা অভিশাপপ্রাপ্ত হবে, তেমনি পরকালে জাহান্নামে যাবে। পিতার বাড়ি যেতে হ’লে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। আয়েশা (রাঃ) পিতার বাড়িতে যাওয়ার সময় অনুমতি প্রার্থনা করে বলেন, আপনি কি আমাকে আমার আববা-আম্মার নিকট যেতে অনুমতি দিবেন? রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে অনুমতি দিলেন। আমি পিতা-মাতার কাছে চলে গেলাম (বুখারী হা/৪১৪১; মুসলিম হা/২৭৭০)।

এক্ষণে স্ত্রী স্বামীর আদেশ না মানলে বিছানা আলাদা করবে। এতেও পরিবর্তন না হ’লে হালকা প্রহার করবে। এতেও পরিবর্তন না হ’লে উভয় পরিবারের সদস্যদের নিয়ে আলোচনায় বসে পরস্পরের মাঝে মীমাংসা করতে হবে। এতেও সমাধান না হ’লে তালাক দিয়ে আলাদা করে দিবে (নিসা ৪/৩৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৬/৩১৬) : কবরবাসীকে শোনানোর জন্য কবরের পাশে কুরআন মাজীদ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : শোনা যায় রাসূল (ছাঃ)-এর ছায়া ছিল না। এ বক্তব্য কতটুকু দলীল সম্মত?
প্রশ্ন (৩৫/৪৩৫) : স্ত্রী সহবাসের দো‘আ কেবল স্বামীকে না স্ত্রীকেও পাঠ করতে হবে? অনেক সময় স্বামী পড়তে ভুলে যেতে পারেন সেক্ষেত্রে স্ত্রীকে পড়ে নেয়াই উত্তম হবে কি?
প্রশ্ন (৩৮/৭৮): আমরা জানি, ইউসুফ (আঃ) একজন অমুসলিম শাসকের অধীনে অর্থ বিভাগের দায়িত্ব পালন করেছিলেন। যেখানে সূদী কারবার এবং অমুসলিম কালচার থাকা স্বাভাবিক। এ দৃষ্টিকোণ থেকে সূদী ব্যাংক বা এনজিওতে চাকরী করা যাবে কি?
প্রশ্ন (১৭/১৭) : মসজিদে সূদ বা অবৈধ ইনকামের সাথে জড়িত ব্যক্তিদের প্রদত্ত টাকা গ্রহণ করা যাবে কি? আর এর মাধ্যমে দাতা কোন নেকী পাবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : ব্যক্তিগত ইজতিহাদের ভিত্তিতে কারো কুফুরী দেখার পর তাকে কাফির মনে করা বা বলা যাবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : নারীদের জন্য হাই হিল জুতা পরার বিধান কি?
প্রশ্ন (৪/৪০৪) : যেসব মসজিদের পরিচালনা কমিটি এবং ইমাম-মুওয়াযযিনগণের আক্বীদা-আমল শিরক ও বিদ‘আতযুক্ত, সেসব মসজিদে দান করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্নঃ (১০/৩৩০) : কাউকে জিজ্ঞেস করা হ’ল যে, আপনি কেমন আছেন? সে উত্তরে বলল, আল্লাহর রহমতে ও আপনাদের দো‘আয় ভাল আছি। এরূপ বলা যাবে কি?
প্রশ্ন (২৬/৩০৬) : জনৈক আলেম বলেন, মোযা পরা অবস্থায় প্যান্ট, পায়জামা লুঙ্গী টাখনুর নীচে গেলে কোন সমস্যা নেই। উক্ত দাবী কি সঠিক।
প্রশ্ন (২৩/১৮৩) : আমাদের এলাকায় মসজিদে ঈদের ছালাত আদায় করা হয়। জায়গা সংকুলান না হওয়ায় সেখানে একাধিক জামা‘আত করা যাবে কি? নাকি একাধিক জামা‘আত করলে তা বিদ‘আত হবে? - -শামীম রেযা, বড়দাদপুর,গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৪/৯৪) : মসজিদে প্রবেশ করে দু’রাকআত সুন্নাত বা তাহিয়্যাতুল মসজিদ পড়তে হয়। কিন্তু দু’এক মিনিট সময় থাকলে ছালাত পড়া যায় না। এসময় আমার করণীয় কি? বসে যিকির করব না দাঁড়িয়ে থাকব?
আরও
আরও
.