ফিলিস্তীনের মাসজিদুল আক্বছার সংগ্রহশালায় সংরক্ষিত আছে ৭০০ বছরের কস্ত্তরীমিশ্রিত ও জাফরানের কালিতে লিখিত পবিত্র কুরআনের একটি অনুলিপি। ১৩৪৪ সালে মরক্কোর সুলতান আলী আবুল হাসান আল-মারীনী নিজ হাতে কুরআনের ঐতিহাসিক এ অনুলিপিটি তৈরী করে আল-আক্বছায় হাদিয়া পাঠান। মরক্কোর সুলতান আলী আবুল হাসান আল-মারীনী প্রখ্যাত মামলূক সুলতান মুহাম্মাদ বিন মানছূর কালাউনের সমসাময়িক ছিলেন। আল-আক্বছা ছাড়াও দু’টি পান্ডুলিপি মুসলমানদের পবিত্রতম অপর দুই স্থান মসজিদুল হারাম এবং মসজিদে নববীতেও হাদিয়া পাঠিয়েছিলেন সুলতান আল-মারীনী। তবে সেগুলো সংরক্ষিত থাকেনি। ৭০০ বছর পূর্বের মরক্কোর সেই সুলতানের স্মৃতিচিহ্ন ধারণ করে থাকা কুরআনুল কারীমের ঐতিহাসিক এ পান্ডুলিপিটি সংরক্ষিত আছে আল-আক্বছার কুববাতুস ছাখরায়। রৌপ্যখচিত আবলুস কাষ্ঠনির্মিত বর্গাকৃতির একটি বাক্সে করে এ হাদিয়াটি পাঠিয়েছিলেন সুলতান। বাক্সের ভিতরের অংশ ত্রিশটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। যেগুলোতে সংরক্ষিত আছে কুরআনুল কারীমের পৃথক পৃথক ত্রিশটি পারা।






আইএস ‘মিথ্যাবাদী’ - আল-কায়েদা প্রধান
প্রতিকূলতার মাঝেও চলতি প্রান্তিকে বিশ্বের সেরা মুদ্রা তালেবানের ‘আফগানী’
মুসলিম বিশ্বের যেসব দেশে বোরক্বা নিষিদ্ধ
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
ঘুষ গ্রহণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হচ্ছে ইন্দোনেশিয়ার মন্ত্রীর
ক্যাপ্টেন ইব্রাহীম ত্রাওরে : আফ্রিকান নবজাগরণের অগ্রসেনানী
তালেবান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তি (১৪ মাসে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার)
বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করায় বিশিষ্ট সঊদী শিক্ষাবিদ আটক
আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান
সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলী মুহাম্মাদের মৃত্যু
পাক-ভারত পরমাণু যুদ্ধের শুরুতেই মরবে ২ কোটি মানুষ
মক্কায় তৈরী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল
আরও
আরও
.