নোবেল পুরস্কার প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ হ’তে ঘোষণা করার ঐতিহ্যকে মেনে ২০১৮ সালে বিভিন্ন বিষয়ের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসা : ক্যান্সার গবেষণয় বিশেষ অবদানের জন্য এবছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুই গবেষক মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজো। ১লা অক্টোবর সোমবার সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় নোবেল বিজয়ী এই দুইজনের নাম ঘোষণা করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর প্রবণতাকে প্রতিহত করে ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য যৌথভাবে এই দুই গবেষককে পুরস্কৃত করা হ’ল। পদার্থ : লেসার নিয়ে গবেষণায় যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদার্থ বিদ্যায় নোবেল বিজয়ী তিন বিজ্ঞানী হ’লেন, যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের গেঁরা মোরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। ড. আশকিন অপটিক্যাল টুইজার নামে একটি লেসার টেকনিক উদ্ভাবন করেছেন; যা বায়োলজিক্যাল সিস্টেম গবেষণায় ব্যবহার করা হয়। অন্যদিকে ফরাসী পদার্থবিজ্ঞানী গেঁরা মোরো ও কানাডার নারী পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড উচ্চ তীব্রতা ও অতি ক্ষুদ্র লেজার পালস তৈরীর উপায় উদ্ভাবন করেছেন; যা বিভিন্ন ধরনের কাজ করে। এর মধ্যে একটি হ’ল, চোখের লেসার সার্জারী। গত ৫৫ বছরের মধ্যে এবারই প্রথম নারী হিসাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হ’লেন কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। রসায়ন : প্রোটিন ও এনজাইম নিয়ে গবেষণা করে রোগ প্রতিরোধের উপায় আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন রসায়নবিদ ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ রসায়নবিদ স্যার গ্রেগরি পি উইন্টার। শান্তি : যৌন নিপীড়নকে যুদ্ধের হাতিয়ার করার প্রচেষ্টা বন্ধ করার জন্য ভূমিকা রাখায় এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে ও ইরাকের ইয়াযীদী তরুণী নাদিয়া মুরাদ। অর্থনীতি : বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধিসহ মৌলিক ও যরূরী বিষয়গুলো তুলে ধরার নকশা পদ্ধতিতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার জিতলেন দুই মার্কিন অর্থনীতিবিদ ইয়েল বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডি. নরডাস ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পল এম. রোমার।

উল্লেখ্য, সুইডিশ একাডেমীর সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার কারণে এবছর সাহিত্যে কাউকে পুরস্কার দেয়া হয়নি। এখন পর্যন্ত মোট ১০ জন ব্যক্তি এ বছরের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। যাদের মধ্য রয়েছে জাপানী ১ জন, ফরাসী ১ জন, কানাডীয় ১ জন, মার্কিন ৪ জন, ইংরেজ ১ জন, কঙ্গোর ১ জন, ইরাকী ১ জন।






পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায়
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
অবিবাহিত নারীরা দেশের বোঝা : কানজি
জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কুরআনের আলো
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
ইসলাম নিষিদ্ধের ঘোষণা দিয়ে নিজেই নিষিদ্ধ!
কিছু বুদ্ধিজীবী অকারণেই অপপ্রচার করেন (কওমী মাদরাসায় জঙ্গী তৈরী হয় না : আইজিপি)
আইএস ঘাঁটি থেকে ইসরাঈল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধার
দেশে ১৬টি খাতে বছরে ৮ হাযার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় : টিআইবি
ব্রিটিশ লেখকের আশঙ্কা : ২০ বছরের মধ্যে শিশুদের মূর্খ বানাবে ফেসবুক-টুইটার
স্বদেশ-বিদেশ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
আরও
আরও
.