জম্মু-কাশ্মীর ভারতের অংশ নয়। সংবিধানে একে সীমিত সার্বভৌম ভূখন্ডের মর্যাদা দেয়া হয়েছে উল্লেখ করে সম্প্রতি এক ঐতিহাসিক রায় দিয়েছে রাজ্যটির হাইকোর্ট। বিচারপতি হাসনাই মাসঊদী ও বিচারপতি জনক রাজ কোতয়ালের ডিভিশন বেঞ্চ ৬০ পৃষ্ঠার এই রায় দেন। আদালত বলেছেন, সংবিধানের ৩৫(এ) অনুচ্ছেদে বিদ্যমান আইনে কাশ্মীরকে সুরক্ষা দেয়া হয়েছে। ৩৭০ অনুচ্ছেদকে অস্থায়ী বিধান হিসাবে উল্লেখ করা হ’লেও একবিংশ ধারায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধারা সংবিধানে ‘অস্থায়ী, অপরিবর্তনশীল ও বিশেষ বিধান’ নামে স্থায়ী স্থান করে নিয়েছে। আইনসভায় এটি সংশোধন, বাতিল বা রদ করা যাবে না। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দীর্ঘদিন ধরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের দাবী জানাচ্ছে। বর্তমানে তারা কেন্দ্রীয় সরকারে থাকায় বিষয়টি আরো গুরুত্ব পেয়েছে।

এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে স্থানীয় দলগুলো এবং রাজনৈতিক নেতারা, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রতিনিধিরা। তারা এটিকে মাইলফলক রায় হিসাবে উল্লেখ করে বলেন, এখন সময় ৩৭০ অনুচ্ছেদকে আরো শক্তিশালী করা। এ বিষয়ে হুররিয়াত নেতা শাবিবর আহমাদ শাহ বলেন, বিভক্তির আগেও কাশ্মীর ভারতের ছিল না। এখনো ভারতের অংশ হ’তে দেব না। উল্লেখ্য, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়। ১৯৪৭-৪৮ সালে কাশ্মীর নিয়ে এই দুই দেশে প্রথম যুদ্ধ হয়। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয় এবং একটি অংশ পাকিস্তানের অধীনে যায়, যা পাকিস্তান আযাদ কাশ্মীর বলে এবং অপর অংশটি যায় ভারতের অধীনে, যাকে তারা জম্মু-কাশ্মীর নামে নামকরণ করে।

[এভাবেই সত্য প্রকাশিত হয়। এক্ষণে গণতন্ত্রের ধ্বজাধারী ভারতের নেতারা এ রায় মানবেন কি? (স.স.)]






সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী : বিএসএফ মহাপরিচালক
কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে সম্ভাবনার নতুন দ্বীপ
গভীর রাতে মহাসড়কে চা হাতে পুলিশের অপেক্ষা!
ইস্রাঈলের সহায়তায় বিপজ্জনক হামলার পরিকল্পনা ভারতের - -দৈনিক ডন, করাচী
প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং-এর মৃত্যু
ভারতের বন্ধুত্ব চাই দাসত্ব নয় (‘শাপলার রক্ত আল্লামা শফি ভুলে গেলেও জনগণ ভোলেনি’) - -বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)
ইরাক যুদ্ধে ‘ভুলে’র জন্য টনি ব্লেয়ারের দুঃখ প্রকাশ
উড়োজাহায বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন জঙ্গল থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার
স্বদেশ-বিদেশ
যুক্তরাষ্ট্রই মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ আমদানী করছে (ফিলিপিনো প্রেসিডেন্ট)
সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
আরও
আরও
.