গুম, খুন ও অপহরণের মিছিলের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নবজাতক হত্যার সংখ্যা। এসব ঘটনা এখন আর কাউকে আলোড়িত করে না। একটি সমাজ ও রাষ্ট্রের অধঃপতন কতটা হ’লে নবজাতককে ডাস্টবিনে ফেলে দেয়া হ’তে পারে তা সহজেই অনুমেয়। আরবের অন্ধকার যুগে কন্যা সন্তানকে জীবন্ত যেভাবে পুতে ফেলা হ’ত, এ যুগেও কিছু ডাস্টবিন কিংবা ময়লার ভাগাড়ে নবজাতককে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে। গত এক বছরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০০ নবজাতকের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অপরাধ গবেষকরা বলছেন, যেকোন জায়গায় এসব শিশুদের ফেলে দেয়া হচ্ছে। ব্যাগে, বস্তায়, কাপড়ে মুড়িয়ে। কোনও শিশুর কান্না মানুষের কাছে পৌঁছালে ভাগ্যচক্রে বেঁচে যাচ্ছে। আর এসব ঘটনায় মামলা হ’লেও আসামী খুঁজে পাওয়া যায় না। তাদের মতে, সামাজিক অবক্ষয়, ইন্টারনেটের ভয়াবহ আগ্রাসন, মাদকের সয়লাব, পর্নোগ্রাফী, বিবাহবহির্ভূত অবাধ মেলামেশা মূলতঃ এই অনাকাঙ্খিত ঘটনাগুলোর জন্য দায়ী।

শুধু নবজাতক হত্যাই নয়, ভ্রূণ নষ্ট করাও যেখানে ইসলামে পুরোপুরিভাবে নিষিদ্ধ। সেখানে ৯২ ভাগ মুসলমানের দেশে ভ্রূণ নষ্ট করা এবং নবজাতককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ একজন মানুষ হত্যা আর ভ্রূণ হত্যার মধ্যে কোন পার্থক্য নেই। যারা এ কাজ করছে বা এতে সম্মতি ও সহায়তা করছে তারা প্রত্যেকেই খুনের অপরাধে অপরাধী।






বিষয়সমূহ: স্বদেশ-বিদেশ
সবচেয়ে উষ্ণতম দিনের নতুন রেকর্ড
এক মসজিদে ই‘তিকাফে ১৬০০ মুছল্লী!
মধ্য আফ্রিকায় চলছে মুসলিম উচ্ছেদ
২০২১ সালের মধ্যে ভারত থেকে সকল মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বী সম্পূর্ণ মুছে যাবে!
পঞ্চগড়ে চা চাষ খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার
ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
লাখ টাকার গহনা ফিরিয়ে দিলেন রিকশাচালক মুহাম্মাদ নূর
ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবী বিহারের মুখ্যমন্ত্রীর
করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানীর মন্ত্রীর আত্মহত্যা
ফ্রান্সে ঋণের দায়ে গোটা পরিবারের আত্মহত্যা!
বাংলাদেশের মুগ্ধতায় অর্ধ শতাব্দী পার করলেন যে বৃটিশ নারী
অপহরণে ভারত দ্বিতীয়, শীর্ষ দশে বাংলাদেশ
আরও
আরও
.