সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহূদীবিরোধী পোস্ট দিলে ভিসা বা গ্রীনকার্ডের আবেদন বাতিল করতে পারে যুক্তরাষ্ট্র। নতুন নীতিমালা অনুযায়ী হামাস, হিযবুল্লাহ বা হাওছী জিহাদীদের মতো মার্কিন কর্তৃপক্ষের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী গুলির প্রতি সমর্থনসূচক পোস্ট থাকলে, তা ভিসা বা স্থায়ী আবাসনের আবেদন বাতিলের কারণ হ’তে পারে।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মুখপাত্র জানান, এমন কোন ব্যক্তি যারা ইহূদীবিরোধী সন্ত্রাসবাদ বা সহিংসতা সমর্থন করেন, তাদের আমেরিকায় স্বাগত জানানো হবে না। এই নীতিটি অবিলম্বে কার্যকর হবে এবং শিক্ষার্থী ভিসা ও গ্রীনকার্ড উভয়ের আবেদনেই প্রযোজ্য হবে।

এই পদক্ষেপ নিয়ে মতভেদ দেখা দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী বাকস্বাধীনতার অধিকার নিশ্চিত করে। তবে প্রশাসন বলছে, সন্ত্রাসবাদ বা ঘৃণামূলক কর্মকান্ডকে সমর্থনের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না।

[যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি নীতিগুলি তাদের ইহূদী সাম্প্রদায়িকতার কাছে মূল্যহীন। তাদের শাসকদের আচরণে সেটাই প্রমাণিত হ’ল। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই (স.স.)]







অবসরে গেলেন স্বনামধন্য মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
হিজাবকে সরকারী ইউনিফর্মে অন্তর্ভুক্ত করল স্কটল্যান্ড
ইউজিসি বিলুপ্ত করে গঠিত হচ্ছে শক্তিশালী বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন
মৌলভীবাজারে বিস্ময় জাগানো এক গাছে ‘পঞ্চব্রীহি’ ধান
নিউমোনিয়ায় ১ কোটি ১০ লাখ শিশু প্রাণ হারাবে
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যু
বাংলাদেশে বিচারাধীন কারাবন্দীর সংখ্যা এশিয়ার মধ্যে সর্বাধিক
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ শহর মেক্সিকো
স্বদেশ-বিদেশ
নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
আরও
আরও
.