‘আহলে হাদীস তাবলীগে ইসলাম বাংলাদেশ’-এর আমীর মাওলানা শামসুদ্দীন সিলেটী (৮০) গত ২৭শে মার্চ শুক্রবার ভোর ৫-টায় তার নিজ বাসভবন সিলেট যেলার কানাইঘাট থানাধীন বাঁশবাড়ী গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন দুপুর ২-টায় তার নিজগ্রামের তাহেরিয়া সালাফিইয়াহ দাখিল মাদ্রাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র সঊদী আরবের কিং আব্দুল আযীয বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাফেয মুহাম্মাদ সালমান। জানাযা শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা। জানাযায় বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল, কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

তিনি ১৯৭৮-৮০ সালে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম-আহবায়ক ছিলেন। তিনি ২০০৬ সালের ২রা জুন শুক্রবার আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের মুক্তির দাবিতে ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত মহাসমাবেশে বক্তৃতা করেন। ১৯৮৩ সালে ‘আহলে হাদীস তাবলীগে ইসলাম’ প্রতিষ্ঠা হ’লে তিনি তার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। অতঃপর তিনি ১৯৯৩ সালের ২৪শে মে উক্ত সংগঠনের সেক্রেটারী নির্বাচিত হন। অতঃপর ২০১৬ সালের ১৬ই জানুয়ারী তিনি তার আমীর নির্বাচিত হন এবং আমৃত্যু উক্ত দায়িত্বে ছিলেন। জামালপুরের সরিষাবাড়ী আরামনগর কামিল মাদ্রাসা থেকে তিনি ১৯৭২ সালে কামিল সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, যাত্রাবাড়ী সহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করে। অতঃপর ১৯৮৬ সালে নারায়ণগঞ্জ যেলার রসূলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসাবে যোগদান করেন এবং ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। তাঁর রচিত ও অনূদিত বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘ ৪১ বছর ঢাকার বাংলাদুয়ার আহলেহাদীছ জামে মসজিদে (২০১৯ সাল পর্যন্ত) খতীব হিসাবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, গত ২রা মে ২০২৬ শনিবার বংশাল-মালিবাগ পেয়ালাওয়ালা জামে মসজিদ, ঢাকায় ‘আহলে হাদীস তাবলীগে ইসলাম বাংলাদেশ’-এর নব মনোনীত আমীর হিসাবে হাফেয আব্দুস সামাদ মাদানী অভিষিক্ত হন। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সভাপতি ড. আব্দুল্লাহ ফারূক সালাফী এবং প্রধান আলোচক ছিলেন ‘আহলেহাদীস জামা‘আত’-এর আমীর ড. মুহাম্মাদ মুছলেহুদ্দীন। এছাড়া বিশেষ আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, বংশাল বড় মসজিদের প্রধান মুতাওয়াল্লী আলহাজ্জ মুহাম্মাদ আওলাদ হোসেন, বায়তুল মা‘মূর জামে মসজিদ নয়াবাজারের মুতাওয়াল্লী আলহাজ্জ আব্দুল হাই, আলহাজ্জ ইসমাঈল নওয়াব প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীমন্ডলী।






‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন
আল-‘আওন
ইসলামী সম্মেলন (জঙ্গীবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হৌন)
শীতবস্ত্র বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মাসিক ইজতেমা
মৃত্যু সংবাদ
তাখাছ্ছুছ বিভাগের ৩য় ব্যাচ উদ্বোধন (মারকায সংবাদ)
সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
রাজশাহী বিভাগে প্রথম দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
আরও
আরও
.