কর্মী প্রশিক্ষণ ও মাসিক ইজতেমা

৩০শে জুলাই শুক্রবার মান্দা, নওগাঁ : অদ্য বাদ আছর যেলার মান্দা থানাধীন জামদই আহলেহাদীছ জামে মসজিদে জামদই এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে কর্মী প্রশিক্ষণ ও বাদ মাগরিব মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা ফযলুল হক প্রমুখ।

দায়িত্বশীল প্রশিক্ষণ

৩রা আগস্ট শনিবার আনন্দনগর, নওগাঁ : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের আনন্দনগরস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা জামে মসজিদে যেলা ‘আন্দোলন ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও অর্থ সম্পাদক মুহাম্মাদ বাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম।







মাওলানা আব্দুল মুহাইমিন খান-এর মৃত্যু
যেলা সম্মেলন : ঝিনাইদহ (সর্বাবস্থায় আল্লাহভীতি বজায় রাখুন!)
রোহিঙ্গাদের উপর নির্মম রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান - -মুহতারাম আমীরে জামা‘আত
মাদ্রাসা উদ্বোধন
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, মহিলা শাখায় নির্মাণ কাজ শুরু
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা
বিভাগীয় প্রশিক্ষণ (আল-‘আওন)
আল-‘আওন
৩৬তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৬ সম্পন্ন
আরও
আরও
.