‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ-এর গবেষণা বিভাগের পরিচালক আহমাদ আব্দুল্লাহ ছাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। গত ৫ই মে ২০১৯ তারিখে অনুষ্ঠিত রাবির ৪৯০তম সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদিত হয়। তাঁর পিএইচ.ডি. থিসিসের শিরোনাম ছিল ‘ইসলামী শরী‘আতে হাদীছের গুরুত্ব ও প্রামাণিকতা : একটি পর্যালোচনা’। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ রুহুল আমীন এবং পরীক্ষক ছিলেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সুন্নী থিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ মাহবূবুর রহমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ আফায উদ্দীন। তিনি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর জ্যেষ্ঠ পুত্র। তিনি সকলের দো‘আপ্রার্থী।






সুধী সমাবেশ
সংগঠন সংবাদ
ইয়াকূব হোসাইন মাস্টার-এর মৃত্যু সংবাদ (ঝিনাইদহ যেলা)
সোনামণি
প্রখ্যাত সীরাত গবেষক প্রফেসর ড. ইয়াসীন মাযহার ছিদ্দীকী-এর মৃত্যু
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
৭নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আয়নুল হক-এর মৃত্যু সংবাদ (‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিরাজগঞ্জ যেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক)
ইজতেমার অন্যান্য রিপোর্ট
মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের নতুন আমীর নির্বাচিত
ভিডিও কনফারেন্স আহলেহাদীছ আন্দোলন, সিঙ্গাপুর শাখা
আরও
আরও
.