পাকিস্তানের অতীত পর্যালোচনা করতে গিয়ে ঐতিহাসিক কিছু উপলব্ধির কথা তুলে ধরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়ায শরীফ। তিনি ১৯৭০-৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পাকিস্তানের অন্যায় আচরণের সঙ্গে তাঁর প্রতি বর্তমান পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের সাদৃশ্য দেখছেন। গত ৯ই জানুয়ারী মঙ্গলবার ইসলামাবাদে জনাকীর্ণ আদালতে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না। পাকিস্তানের আচরণের কারণেই তাঁকে বিদ্রোহী হ’তে হয়েছে।

পাকিস্তানে তিনবার ক্ষমতা থেকে উৎখাত হওয়া নওয়ায তাঁর দেশ থেকে ১৯৭১ সালে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়া প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তান সৃষ্টির প্রচেষ্টায় মুখ্য ভূমিকা ছিল বাঙালীদের। কিন্তু আমরা তাদের সঙ্গে সদাচরণ করিনি এবং তাদের আমাদের কাছ থেকে আলাদা হ’তে বাধ্য করেছি। তিনি বলেন, ‘বিচারপতি হামীদুর রহমান কমিশন বাংলাদেশ সৃষ্টির বিষয়ে অত্যন্ত সত্য ও স্পষ্ট প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু আমরা তা পড়েও দেখিনি। তিনি আরো বলেন, ‘আমরা কি এ বিষয়ে (ভুল থেকে শিক্ষা নিয়ে) কাজ করেছি? করলে আজকের পাকিস্তান অন্যরকম হ’ত। আর আজ যে ধরনের খেলা চলছে তা হ’ত না।

[ধন্যবাদ নওয়ায শরীফকে। এই উপলব্ধি পাকিস্তান ও বাংলাদেশের নেতাদের মধ্যে ফিরে আসুক এবং পরস্পরের প্রতি অন্যায়াচরণ থেকে সবাই তওবা করুক -এটাই আমাদের কাম্য (স.স.)]






মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
কাশ্মীর ইস্যুতে সমর্থন দিলেই ভারতে ফেরার সুযোগ দিতেন নরেন্দ্র মোদী - -ডা. যাকির নায়েক
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সঊদী আরবের মরুদ্যান আল-আহসা
পবিত্র হজ্জ ১৪৩৬ সম্পন্ন (ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন) - -হজ্জের খুৎবায় সঊদী গ্র্যান্ড মুফতী
মক্কায় কুরআন জাদুঘরের উদ্বোধন
নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা সঊদী আরবের
পবিত্র কুরআন অবমাননা করলেই মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া
সঊদী-রাশিয়া নযীরবিহীন চুক্তি : সম্ভাব্য ফলাফল
৪০ লক্ষাধিক বইসমৃদ্ধ তুরস্কের বৃহত্তম গ্রন্থাগার তুর্কী প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী
হজ্জ পালনকারীদের বাড়তি অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান, প্রতিজন পাচ্ছেন ৯৭ হাযার রুপি
ঘাস ও লতা-পাতা খেয়ে বাঁচার চেষ্টা সিরিয়ার মানুষের!
রাজবন্দীদের সমর্থনে টুইটারে পোস্ট দেওয়ায় সঊদী স্কুলছাত্রীর ১৮ বছরের কারাদন্ড
আরও
আরও
.