আল-হেরা শিল্পী গোষ্টীর কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও তাওহীদের ডাকের সার্কুলেশন ম্যানেজার মুহাম্মাদ যহুরুল ইসলামের পিতা নূরুল ইসলাম (৪৫) গত ১০ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬-টায় ফরিদপুর যেলার শিবচর থানা থেকে ৩ কিলোমিটার দূরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোপালগঞ্জে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন বাদ আছর নিজ গ্রাম সাতক্ষীরা যেলার সদর উপযেলাধীন ছয়ঘরিয়া আহলেহাদীছ জামে মসজিদের সামনে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার জ্যেষ্ঠ পুত্র মুহাম্মাদ যহুরুল ইসলাম। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল আহসান, সহ-সভাপতি মাসঊদ রেযা ও সাবেক সভাপতি মাওলানা আব্দুল্ল­াহ আল-মামূন, সহ-সভাপতি আসাদুল্ল­াহ বিন মুসলিমসহ যেলা ‘আন্দোলন’, যুবসংঘ’ ও সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।






মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
যুবসংঘ সেমিনার
আলোচনা সভা
আল্লাহভীরুতার সাথে ঐক্যবদ্ধ হৌন! - -আমীরে জামা‘আত
প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীন-এর মৃত্যু সংবাদ
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
প্রচলিত রাজনীতির সাথে আপোষ নয়, বরং আদর্শিক দৃঢ়তা বজায় রাখুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫;আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
ঘরে ঘরে আহলেহাদীছ আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন - -আমীরে জামা‘আত
বাবরী মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টের রায় অগ্রহণযোগ্য - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বন্যার্তদের সহযোগিতায় নওদাপাড়া মারকায
ভাইগদিয়া আহলেহাদীছ জামে মসজিদ উদ্বোধন
আরও
আরও
.