বিশ্বে এমন কয়েকটি রাষ্ট্র রয়েছে, যাদের কোন বিমানবন্দর নেই। তবে বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট। সেগুলি হ’ল : আন্ডোরা, লিখটেনস্টাইন, মোনাকো, ভ্যাটিকান সিটি, ফিলিস্তীন।

অ্যান্ডোরা : এদেশে কোন বিমানবন্দর নেই। তবে তিনটি বেসরকারী হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে। আর আছে একটি হাসপাতালের হেলিপ্যাড। এই দেশের সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে। লিখটেনস্টাইন : এই দেশটিতে কোন বিমানবন্দর নেই। কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে। সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দর সুইজারল্যান্ড এবং জার্মানিতে অবস্থিত। মোনাকো : মোনাকোতে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে। সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে। সান মারিনো : এ দেশেও কোন বিমানবন্দর নেই। তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে। আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য ২ হাযার ২৩০ ফুট। সবচেয়ে কাছের বিমানবন্দরটি ইটালিতে অবস্থিত। ভ্যাটিকান সিটি : ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনও বিমানবন্দর থাকা অসম্ভব। এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গ মাইল। তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে। সেটা রাষ্ট্রপ্রধান ও সরকারী কর্মকর্তারা ব্যবহার করেন। সবচেয়ে কাছের বিমানবন্দর ইটালির রাজধানী রোমে। ফিলিস্তীন : ফিলিস্তীন বিশ্বের সবচেয়ে আলোচিত একটি রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এ দেশটি আয়তনে বেশ বড় হ’লেও দেশটিতে কোন এয়ারপোর্ট নেই। ইসস্রাঈলের বেন কুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফিলিস্তীনের মূল শহরের দূরত্ব ৪১ কিলোমিটার প্রায়। তাই ঐ পথেই ফিলিস্তীনে প্রবেশ সবচেয়ে কাছের হয়।






জেন-জি বিক্ষোভে বিপর্যস্ত নেপালে দুই দিনে ক্ষতি ১৮ কোটি ডলার বা ৩ লাখ কোটি রুপি
ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প হচ্ছে
চলে গেলেন ইতালিতে ইসলাম প্রচারের অগ্রনায়ক শায়েখ আব্দুর রহমান রসারিও
দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেয ত্বরীকুল ইসলামের ১ম স্থান লাভ
কুমিল্লায় চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মরিচ চারাপিতা, ১ কেজির দাম ২৮ লাখ টাকা!
ব্রয়লার মুরগীতে অ্যান্টিবায়োটিকের বিকল্প খুঁজে পাওয়ার দাবী বাকৃবির গবেষকদের
বিশ্বে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান
বিবিএ-এমবিএ করে মাছের ব্যবসা, এখন মাসে মুনাফা লাখ টাকা
২০১৫ সালে ২৩ হাযার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
এবারও মেলেনি চামড়ার দাম
কয়েদীদের হত্যা করে সার বানাচ্ছেন কিম
ভারতীয় বিমান বাহিনীতে দাড়ি রাখা নিষিদ্ধ
আরও
আরও
.