বামুন্দী, গাংনী, মেহেরপুর ২০শে জুন শনিবার : অদ্য সকাল ৯-টা হ’তে যোহর পর্যন্ত যেলার গাংনী থানাধীন বামুন্দী আহলেহাদীছ জামে মসজিদে স্থানীয় ইমামদের নিয়ে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও যেলা ‘আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’র সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুযযামান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুমিন। প্রশিক্ষণে যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ সহ প্রায় পঞ্চাশ জন ইমাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’র সাধারণ সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ।






বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (শিক্ষা সফর ২০২০)
‘আশূরায়ে মুহাররম : ইতিহাস ও শিক্ষা’ শীর্ষক সেমিনার (হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ)
মারকায সংবাদ (কুল্লিয়া-র ক্লাস শুরু)
আল-‘আওনের ফ্রি টেলিমেডিসিন সেবা শুরু
সোনামণি প্রশিক্ষণ
সোনামণি
স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (গত সংখ্যার পর)
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
দায়িত্বশীল বৈঠক
আরও
আরও
.