দাম্মাম, সঊদী আরব ৩০শে জুন শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরবের দাম্মাম যেলা শাখার উদ্যোগে দাম্মামের ‘হায় আন-নাখিল’ কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাম্মাম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দাম্মাম যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জামাল গাযী ছফিউল্লাহ। অন্যান্যের বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মুন্না, অর্থ সম্পাদক আইয়ূব আলী, সমাজকল্যাণ সম্পাদক আফসারুদ্দীন, দফতর সম্পাদক যিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি মাসঊদ বিন ইউসুফ, প্রচার সম্পাদক আবুল বাশার ও শাহাদত প্রমুখ।

রিয়াদ, সঊদী আরব ৩০শে জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রিয়াদ ‘আত-তাহরীক পাঠক ফোরামে’র উদ্যোগে পাঠক ফোরাম কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিয়াদ ‘পাঠক ফোরামে’র সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরবের সভাপতি শায়খ মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই ও রিয়াদ-পশ্চিম দীরা ইসলামিক সেন্টারের দাঈ শায়খ আব্দুর রব আফফান প্রমুখ।

 






যেলা সম্মেলন \ রাজশাহী (ইসলাম পরিপূর্ণ দ্বীন, এতে কোন কিছুর প্রবেশাধিকার নেই) - -মুহতারাম আমীরে জামা‘আত
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান-এর মৃত্যু সংবাদ
‘আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
প্রশিক্ষণ
ইসলামী সম্মেলন; এলাকা সম্মেলন; প্রশিক্ষণ; মাসিক ইজতেমা
ঢাকায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর
যেলা সম্মেলন : মেহেরপুর; যেলা সম্মেলন : গাইবান্ধা; যেলা সম্মেলন : নরসিংদী (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মোটিভেশনাল প্রোগ্রাম (মারকায সংবাদ)
সংগঠন সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
আল-‘আওন-এর ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
আরও
আরও
.