কলুষ ভেদিয়া তমসা ছেদিয়া গগনে উঠিল শশী।

ত্রাস টুটিয়া লহরি ফাটিয়া আলোকের নব স্ফীতি।

অর্ণব সম অপযশ তমঃ চারিদিকে হুতাশনে

পাতক যেন ঝঞ্ঝার হেন ধরাধামে আঘাত হানে।

মিছা অভিলাষে বিকল বেশে জাহিলিয়াতের যুগ

মিছে বৃথা রোষে রূঢ় কলুষে দিয়ে ছিল ঘোর ডুব।

ছিল মানব হইয়া দানব অন্ধতটে ডুবি

প্রভূত পাপের তীব্র চাপে ন্যুব্জ হচ্ছিল পৃথিবী।

এমন কালে আদমের ভালে জুটিল নবীন রবি,

শর্বরী কেটে বর্বর ছেঁটে ধরা সুবাসিত হ’ল খুবি।

অন্ধ ঘরের বন্ধ দ্বারে মানুষ পেল আলোকের দিশা,

নব উল্লাসে ইসলাম এসে ঘুচাল অমানিশা।

ঘন আধারে ঘোর বাঁধারে ফাটিয়া নবীন আলো

নাহি করে ভয় ইসলামের জয় অনিবার্য হলো।

তমসা বাগানে তিমির গগনে উঠিল সোনালী শশী

অাঁধার টুটে পুষ্প ফুটে ধরা হ’ল স্নিগ্ধ সুবাসী।

তাঁর মায়াতে তাঁর ছোয়াতে মুগ্ধ হয়ে সবাই

কুরআনের বাণী সবে গেল জানি শান্তি এলো ধরায়।






ধর্মের নামে - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
শীতের হাওয়া; আলোয় ভরে মুখ; আপোষহীন কাফেলা; সন্ত্রাস ও দুর্নীতি
আত-তাহরীক সাহিত্য পুরস্কার’১৬ - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
ঈদ এসেছে ঈদ; ঈদের খুশী; একটি দিনের জন্য; মাহে রামাযান
পশুর অধম - -আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
আল্লাহর মাহাত্ম্য - শরীফুল ইসলামএম.এ (শেষ বর্ষ) ইসলামিক স্টাডিজরাজশাহী বিশ্ববিদ্যালয়।
ছাড় অাঁখি বারি - ডাঃ আব্দুল খালেক খানপাটকেল ঘাটা, তালা, সাতক্ষীরা।
রক্তের প্রতিবাদ - নাছির ফরহাদধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া।
মুক্তির পথ
আহবান - মুহাম্মাদ মাস‘ঊদুর রহমান বাঁটরা, কলারোয়া, সাতক্ষীরা।
কুরবানী
কবিতা - .
আরও
আরও
.