দুনিয়ার মাযলূম এক হও আজকে,
ঘুচে দাও এই ঘুম-ঘোর,
যুলুমের ঘন কালো আঁধার চিরিয়া আনো
সোনালী নতুন সেই ভোর।
বল, আর কতকাল সয়ে যাবে নীরবে
যালেমের এই অবিচার?
দু’হাত উচিয়ে বজ্রকণ্ঠ বল,
যুলুম মানি না মোরা আর!
মানুষের বুকে পদাঘাত করে যারা গড়েছে
যুলুমবাজের সিংহাসন।
ওদের বিরূদ্ধে রুখে দাঁখাও সবে
বন্ধ করে দাও তাদের আস্ফালন।
ওরা সব শয়তান পাষাণ-যালেম ওরা,
হবে না ওদের কোন ক্ষমা,
আকাশ-বাতাস আজ ভারী কত কান্নায়
বহু ক্ষোভ হয়েছে জমা।
আল্লাহর সৃষ্টি মানুষ আমরা সব
আদম সন্তান মোরা ভাই-ভাই,
দুর্বল দেখে তাই যুলুম করার এই
অধিকার কারোই ভুবনে নাই।
রুখে দাঁড়াও হে যুবক! মাথা তোল আজ,
কান পেতে শোন নব-আহবান
যুলুমের দুনিয়ায় উদিবে নতুন সূর্য
গেয়ে যাও সাম্যের জয়গান!
-আবু রায়হান
বাগাতিপাড়া, নাটোর।