করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার ঘোষণা দিয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। দেশটির খৃষ্টান প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এ ঘোষণা দেন। এক ভাষণে তিনি বলেন, এমন একটি দেশের নেতা হিসাবে এটা আমাকে উচ্ছ্বসিত করছে যে, আমরা সৃষ্টিকর্তাকে সবচেয়ে প্রাধান্য দেই, সৃষ্টিকর্তাও তানজানিয়াকে ভালোবাসেন।

তিনি বলেন, তানজানিয়ায় শয়তানের কর্মকান্ড সব সময়ই পরাজিত হয়েছে। কারণ এদেশের মানুষ সৃষ্টিকর্তাকে ভালোবাসেন। দেশটির জাম্বি টেলিভিশনে প্রচারিত ঐ ভাষণে ম্যাগুফুলি বলেন, ‘তানজানিয়ার সব ধর্মের মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই। আমরা সৃষ্টিকর্তার প্রতি উপবাস ও প্রার্থনা করেছি, যাতে তিনি আমাদের দেশ ও বিশ্বকে মহামারী থেকে মুক্তি দেন। সৃষ্টিকর্তা জবাব দিয়েছেন’। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিত বহু তানজানিয়ান বিশ্বাস করেন যে, সৃষ্টিকর্তা করোনা ভাইরাস নির্মূল করেছেন’।

উল্লেখ্য, করোনায় দেশটিতে ৫০৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে। ৬১ শতাংশ খ্রিষ্টান ও ৩৫ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ তানজানিয়ার জনগণ বহুদিন ধরেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই মহামারী থেকে মুক্তির জন্য প্রার্থনা করে আসছে।  তানজানিয়ার আগে করোনামুক্তির ঘোষণা দিয়েছে আরও ৮টি দেশ। এগুলো হ’ল- নিউজিল্যান্ড, মন্টেনিগ্রো, ইরিত্রিয়া, পাপুয়া নিউ গিনি, সিসিলিস, হলি সি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ফিজি এবং পূর্ব তিমুর। এসব দেশে আর একজনও করোনা রোগী নেই।






‘লিভিং ঈগল’ সাইফুল আজমের বিদায়
৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস
ঝুঁকিতে থাকা নবজাতককে সুস্থ করতে ক্যাঙারু অভিজ্ঞতা
চলে গেলেন ইতালিতে ইসলাম প্রচারের অগ্রনায়ক শায়েখ আব্দুর রহমান রসারিও
কন্যাসন্তান হলেই সব ফ্রি
উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও শিশু হত্যা - -বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
গরুর হৃৎপিন্ডের ভালভে বাঁচল মানুষের জীবন
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
দাদনের ফাঁদে নিঃস্ব প্রান্তিক পোলট্রি খামারীরা
বাংলাদেশী বিজ্ঞানীদের সাফল্য : ঘরে বসেই ক্যান্সার শনাক্ত করা যাবে
বাবরী মসজিদ ভাঙেনি কেউ! মামলায় সবাই খালাস
মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
আরও
আরও
.