দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। গত ১৩ই ফেব্রুয়ারী সোমবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই শেষে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মো. সাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। জনাব সাহাবুদ্দিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভালো লাগছে। সবই সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা। এ সময় তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

জনাব সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএসসি এবং ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন তিনি জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার হিসেবে দু’বছর দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এতোদিন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।

তিনি শেখ মুজিব হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের ও পরবর্তীতে যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।






পারমাণবিক চুক্তির ২৫ বছর : বিশ্ব এখন অনেক বেশী নিরাপদ
৪ বছর ধরে টাকা জমিয়ে যৌতুকের টাকা ফেরৎ
মানুষ হারাম খেলে ও চুরি করলে উন্নয়ন সম্ভব নয় : মন্ত্রীপরিষদ সচিব
বাংলাদেশসহ ৫ দেশে ভারত গ্রাউন্ড স্পেস স্টেশন করবে
সূদের কারবার ছেড়ে ভ্যান চালিয়ে হালাল উপার্জনের পথে নেমেছেন কোটিপতি শাহীন
স্মার্টফোন কিনতে সন্তান বিক্রি
যে গাছে আলু, সে গাছেই বেগুন
চিলকট তদন্ত প্রতিবেদন : বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ব্লেয়ারকে
দুর্নীতি বিরোধী অভিযানে তোলপাড় চলছে দেশের রাজনীতিতে
ভারতীয় বিমান বাহিনীতে দাড়ি রাখা নিষিদ্ধ
যাত্রাপথে ছালাতের বিরতি বাধ্যতামূলক করল এনা পরিবহন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়া হয়
আরও
আরও
.