ব্রিটেনে রাস্তায়-ফুটপাথে রাত কাটায় ২৪ হাযারেরও বেশী ফকীর-মিসকীন। রাস্তা ছাড়াও গৃহহীন অসহায় এ মানুষগুলোকে ট্রেন ও বাসের মতো গণপরিবহনেও ঘুমাতে দেখা যায়। বেসরকারী দাতব্য সংস্থা ক্রাইসিসের এক রিপোর্টে বিশ্বের অন্যতম উন্নত দেশটিতে গৃহহীন সুবিধাবঞ্চিত মানুষের এ করুণচিত্র তুলে ধরা হয়েছে। ১৩ই ডিসেম্বর প্রকাশিত হ্যারিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রস্ত্ততকৃত রিপোর্টে বলা হয় যে, দেশটিতে গত ৮ বছরে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে ১২০ শতাংশ বা ৫ গুণ। দাতব্য সংস্থা ক্রাইসিসের রিপোর্টে বলা হয়েছে, রাস্তা, তাঁবু, ট্রেন বা বাসে ঘুমিয়ে কাটায় ব্রিটেনজুড়ে এমন মোট ২৪ হাযার ৩০০ মানুষকে পাওয়া গেছে। তবে সরকারী হিসাবে এ ধরনের মানুষের সংখ্যা মাত্র ৪ হাযার ৭৫১ জন। উল্লেখ্য, ব্রিটেনের তিনটি রাজ্যের মধ্যে এদের সংখ্যা ইংল্যান্ডেই সবচেয়ে বেশী। ২০১০ সাল থেকে রাজ্যটিতে এই সংখ্যা ১২০ শতাংশ বেড়েছে। অন্যদিকে স্কটল্যান্ডে বেড়েছে মাত্র ৫ শতাংশ এবং ওয়েলস রাজ্যে বেড়েছে ৭৫ শতাংশ।






হাযার হাযার মানুষকে করোনা থেকে রক্ষা করেছে মাস্ক
শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশী হচ্ছে - -আইনমন্ত্রী আনিসুল হক
জন্মহার কমে যাওয়ার পরিণতি : জাপানে খালি পড়ে আছে ৯০ লাখ বাড়ি
দেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও তিন মাসে কোটিপতি বেড়েছে ২৪৫ জন
ইসলাম গ্রহণ করলেন মুহাম্মাদ (ছাঃ)-এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার
পাটকাঠি থেকে বিস্ময়কর গ্রাফিন তৈরি : বাংলাদেশী বিজ্ঞানীর অভাবনীয় সাফল্য
ভারতে অস্ত্রের বড় উৎস ইস্রাঈল
৩৭০ ও ৩৫-ক ধারা বাতিল হ’লে স্বাধীনতার দাবীতে আন্দোলন - -ফারূক আব্দুল্লাহ
ঢাকায় শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে
বাসক গাছের চাষ
তালেবানের হাতে ৮৫ হাযার কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র
বছরের প্রথমদিনেই আমেরিকায় নিজ গুলিতে ১৩২ জনের আত্মহত্যা
আরও
আরও
.