খোরশেদ আলম, মহাখালী, ঢাকা।

হজ্জ করে নামের আগে আলহাজ্জ লিখে নিত্য,

লিখতে যদি ভুল করে কেউ বাঁধায় করুণ কৃত্য।

বলে আমার এত টাকা খরচ হ’ল হজ্জে,

এখন কি আর নামের আগে আলহাজ্জ বিনে সাজে?

ছাহাবীদের নামের আগে আলহাজ্জ কেন নেই

তুমি হাজী, তোমার কাছে প্রশ্ন আমার এই?

আমার গাঁয়ে অনেক হাজী গড়াগড়ি খায়,

পাঁচ ওয়াক্ত ছালাতে অনেকে মসজিদে না যায়।

জর্দা-গুল, বিড়ি-তামাক ছাড়েনি অনেকে,

মিথ্যা নয়, সত্য এটা জানে বহু লোকে।

টাকা কামাই হয় যদি হাজীর একমাত্র নেশা,

এ হাজীর নাজাত লাভের পূর্ণ হবে না আশা।






অলক্ষ্যের ডাক - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
মুখোশ উন্মোচন - মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহমূদমার্কেটিং বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর।
আশা-দুরাশা - আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
পড়াশোনার প্রয়োজন
মযলূমের আর্তনাদ - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আলোকবর্তিকা - ড. মুহাম্মাদ আব্দুর রহমানগোদাগাড়ী, রাজশাহী।
ঈদের দিনে - -আতিয়ার রহমানমাদরা,কলারোয়া, সাতক্ষীরা।
হিংসা-বিদ্বেষ
বলতো দেখি - মুহাম্মাদ ইয়াহিয়া হোসাইনদারুল কুরআন ছিদ্দীকিয়া কামিল মাদ্রাসাসোনাডাংগা, খুলনা।
পরিচয় - -এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
করোনা সন্দেহ
সম্প্রীতির ডাক
আরও
আরও
.