দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে যাবতীয় চরমপন্থী ও শৈথিল্যবাদী বিশ্বাস থেকে দূরে থেকে মধ্যপন্থী হওয়ার আহবান জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। গতকাল ২২শে জুলাই’১৬ শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় জামে মসজিদে প্রদত্ত জুম‘আর খুৎবায় তিনি সকলের প্রতি এই আহবান জানান। তিনি বলেন, চরমপন্থী খারেজী মতাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী কবীরা গুনাহগার ব্যক্তি কাফের। এই চরমপন্থী বিশ্বাসের কারণে চতুর্থ খলীফা আলী (রাঃ)-এর খেলাফতকালে একদল তরুণ তাঁর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। এমনকি তাঁকে হত্যা পর্যন্ত করেছিল। অথচ তিনি ছিলেন শ্বীয় জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন মহান ছাহাবী। আজও সেই চরমপন্থী বিশ্বাসের কারণে একইভাবে হত্যাকান্ড চালানো হচ্ছে। অথচ এভাবে নিরপরাধ মুসলিম-অমুসলিম কাউকেই হত্যার কোন অনুমোদন ইসলামে নেই। তিনি যাবতীয় চরমপন্থা থেকে বিতর থাকার জন্য তরুণ সমাজের প্রতি আহবান জানান।

(দৈনিক ইনকিলাব ২৩ শে জুলাই ৪র্থ পৃঃ ৮ম কলামে প্রকাশিত)।







বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (এলাকা সম্মেলন)
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী (মারকায সংবাদ)
ইজতেমার অন্যান্য রিপোর্ট
বার তাকবীরে ঈদের ছালাত
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
যুবসংঘ
সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা সমাবেশ
প্রবাসী সংবাদ
যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
আরও
আরও
.