বিশ্বে ৫ থেকে ১০ শতাংশ মানুষ অভুক্ত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বছরে ১৬ হাযার কোটি ডলার সমমূল্যের ছয় কোটি টন খাদ্য নষ্ট হচেছ, যা পুরো বিশ্বের খাদ্যপণ্যের তিন ভাগের এক ভাগ। কারণ উৎপাদিত মোট খাদ্যের অর্ধেকই ফেলে দেয় যুক্তরাষ্ট্রের অধিবাসীরা। খাবার নিখুঁত হচেছ না এমন অজুহাতেই এ কাজটি করে থাকে তারা। আর এতে দেশটিতে একদিকে যেমন বাড়ছে ক্ষুধা ও দারিদ্র্য, অপরদিকে খাদ্য অপচয়ের মারাত্মক প্রভাব পড়ছে পরিবেশের ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক খাবার অপচয় বিষয়ক একটি প্রতিবেদনে এ ভয়াবহ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, নিজেদের মনমতো না হওয়ায় উৎপাদিত খাদ্যের বড় অংশ মাঠেই ফেলে রাখা হয়, কিছু অংশ গৃহপালিত পশুকে খাওয়ানো হয়, আর বাকি অংশ নিক্ষেপ করা হয় ময়লা ফেলার স্থানে। দেখতে নিখুঁত বা মানসম্মত নয় এমন মনোভাব দেশটিতে বিশাল পরিমাণ ফসল ফেলে দেয়ার পেছনে কাজ করছে।

এভাবে ফসলের মাঠ, গুদাম, প্যাকেজিং, বণ্টন, সুপার মার্কেট, রেসেঁতারা ও ফ্রিজে নষ্ট হচেছ এসব খাদ্য। এছাড়া খরচ ও ফসল-সম্পর্কিত শ্রম বাঁচাতে নিয়মিত মাঠে ফসল ফেলে আসা হয়। এছাড়া সামান্য দাগ দেখা গেলে গুণগত মান ঠিক থাকা সত্ত্বেও ব্যবহার না করে গুদামে পচার জন্য রেখে দেয়া হয়। রোদে পোড়া বা কালো দাগযুক্ত ফুলকপি জমিতেই মিশিয়ে দেয়া হচেছ। আঙ্গুরের আকৃতি সমান না হ’লে তা ফেলে দেয়া হচেছ।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের খাদ্য অপচয়ের এ হার বৈশ্বিক ক্ষুধা এবং দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। তাই ২০৩০ সালের মধ্যে খাদ্য অপচয়ের এ পরিমাণ অর্ধেকে নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে ওবামা প্রশাসন ও জাতিসংঘ।







বিষয়সমূহ: সংগঠন
বিশ্বের প্রতি ৪ জনের ১ জন স্ট্রোকে মারা যায় (অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ে স্ট্রোকের ঝুঁকি)
পশ্চিমা আগ্রাসন ও স্বেচ্ছাচারের কারণে মধ্যপ্রাচ্যে চরমপন্থীদের উত্থান ঘটেছে
বিশ্বে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রান্নাঘর এখন ঢাকায়
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ
জনসংখ্যা স্বল্পতা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে
স্বদেশ-বিদেশ
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মুসলিমরা, আর সবচেয়ে অসুখী মানুষ নাস্তিকরা!
৮২ জন চিকিৎসকের ১০ ঘণ্টাব্যাপী অপারেশন (আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই শিশু)
যুক্তরাষ্ট্রে বর্ণ সম্পর্কের অবনতি
এবার গ্যাসের জন্য সমুদ্রবন্দর চায় ভারত
আরও
আরও
.