স্বাস্থ্য, শিক্ষা, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ, গ্যাস, পাসপোর্ট ও বিচারিকসহ অন্তত ১৬টি খাতের সেবা পেতে বছরে ৮ হাযার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় বলে টিআইবির এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে। গত ২৯শে জুন ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১৫’ শীর্ষক ঐ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। এ সংস্থাটির ঐ প্রতিবেদনে সার্বিকভাবে বিভিন্ন সেবা খাতে ৬৭ দশমিক ৮ শতাংশ খানার সদস্যদের দুর্নীতির শিকার হওয়ার এবং ৫৮ দশমিক ১ শতাংশের ঘুষ দিতে বাধ্য হওয়ার কথাও উঠে এসেছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুযযামান জরিপের তথ্য তুলে ধরে বলেন, সর্বশেষ ২০১২ সালে সেবা খাতের দুর্নীতি জরিপের তুলনায় এবার ১ হাযার ৪৯৭ কোটি ৩০ লাখ টাকা বেশী ঘুষ দিতে হয়েছে। তিনি বলেন, ২০১২ সালের তুলনায় এবার মানুষের দুর্নীতির শিকারের হার প্রায় ১ শতাংশ ও ঘুষের শিকারের হার ৬ শতাংশ বেড়েছে। আর সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশী দুর্নীতি ও ঘুষের শিকার হ’তে হয় পাসপোর্ট খাতে। পাসপোর্ট সেবা নিতে ৭৭ দশমিক ৭ শতাংশ মানুষ দুর্নীতির শিকার ও ৭৬ দশমিক ১ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়। সংবাদ সম্মেলনে দুর্নীতি রোধে নিয়োগ, পদোন্নতি এবং বদলীতে দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটিয়ে সব খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের সুফারিশ করেন তিনি।







স্বদেশ-বিদেশ
আল্লাহু আকবার তাকবীরে জবাব দিলেন ওয়াইসি
গোশত বিক্রি নিষিদ্ধ করায় বয়স্ক গরু নিয়ে বিপাকে ভারত
চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন
ভারতে ৯৫ শতাংশ গরুর গোশত ব্যবসায়ী হিন্দু এবং সেখানে একজন মুসলিমের চেয়ে একটি গরু বেশী সুরক্ষিত
সর্বস্তরে দুর্নীতির ভয়াবহ ছোবল : সরকারের জিরো টলারেন্স নীতির মধ্যেই নীতিহীন কর্মকান্ড
বৃটিশ জার্নালের রিপোর্ট : মহামারীতে ছিয়াম রাখা নিরাপদ
বাংলাদেশের মুগ্ধতায় অর্ধ শতাব্দী পার করলেন যে বৃটিশ নারী
ফিলিস্তীনী মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অস্ট্রেলিয়ান নারীর একসাথে ইসলাম গ্রহণ
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
শতবর্ষী বৃদ্ধাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল পরিবার
আরও
আরও
.