পাঠকাঠি থেকে ইঙ্কজেট বা ছাপার কালি উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মুহাম্মাদ আব্দুল আযীয-এর নেতৃত্বাধীন একটি গবেষণা দল। তারা দাবী করেছেন, তাদের এই উদ্ভাবন মুদ্রণ শিল্প থেকে উৎপন্ন ক্ষতিকর গ্যাস কমাতে পারবে। একই সাথে এ কালি সস্তা এবং উন্নত মানের হওয়ায় মুদ্রণের কালো কালির আমদানি কমিয়ে অর্থ সাশ্রয় করতে পারবে। 

গত ১৩ই জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে নিজেদের আবিষ্কারের বিষয়ে তুলে ধরেন গবেষক ড. আব্দুল আযীয। তিনি বলেন, পাটকাঠি থেকে প্রাপ্ত সাবমাইক্রন কার্বন কণা ব্যবহার করে ইঙ্কজেট অথবা ছাপার কালির একটি পানিভিত্তিক ফর্মুলেশন তৈরি করেছেন, যা বাজারে থাকা কালির চেয়ে অনেকটা সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং বিকল্প ব্যবহারযোগ্য। তিনি জানান, ইতিমধ্যে প্রিন্টারে এ কালি ব্যবহার করে বাণিজ্যিক ইঙ্কজেট কালো কালির মত কার্যকারিতা পাওয়া গেছে।

উল্লেখ্য, তরুণ রসায়ন বিজ্ঞানী ড. আব্দুল আযীয বর্তমানে সঊদী আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলের একজন গবেষণা বিজ্ঞানী। ইতিমধ্যে তার ১৯০টি গবেষণাকর্ম বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।







করোনায় যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখের বেশী মানুষের মৃত্যু
৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
এজেন্সী ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশীরা
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের ভয়াবহ তথ্য
স্বদেশ-বিদেশ
বিধ্বংসী ঝড়ই হবে ভবিষ্যৎ পৃথিবীর নিউ নর্মাল : মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতা
ছাত্রদের সঙ্গে একই হ’লে থাকার দাবীতে আন্দোলনে কলিকাতার ছাত্রীরা!
বাসক গাছের চাষ
আইন দেখিয়ে বিবাহে বাধা : আত্মহত্যা করল ষোড়শী কনে
২ লাখ ৪০ হাযার সূদ দেয়ার পরও আসল ৪০ হাযার টাকা বাকি; দাদন ব্যবসায়ীর পক্ষে পুলিশ
ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে, কমছে হিন্দুদের
কুমিল্লায় চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মরিচ চারাপিতা, ১ কেজির দাম ২৮ লাখ টাকা!
আরও
আরও
.