চাঁদ থেকে খসে পৃথিবীতে এসে পড়া এক টুকরো পাথর বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, এ পাথরের ওযন ৩০ পাউন্ড বা সাড়ে ১৩ কেজি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘এনডব্লিউএ ১২৬৯১’। চাঁদ থেকে পাওয়া পাথরগুলোর মধ্যে এটি পঞ্চম বৃহত্তম। লন্ডনের ক্রিস্টি অকশন হাউসে বিক্রি হচ্ছে এই দুলর্ভ বস্ত্ত। এর নির্ধারিত মূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২১ কোটি ১০ লাখ টাকা।

এই মূল্য দিয়ে যে কেউ এক টুকরো চাঁদকে নিজের ঘরে রেখে দিতে পারবেন। এ বিষয়ে ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমন হাইসলপ বলেন, বিরল এক ঘটনায় পাথরটি পৃথিবীবাসীর কাছে এসে পৌঁছেছে। চাঁদের বিশ্বমানের নমুনা সংগ্রহের এটি একটি অসাধারণ সুযোগ। চাঁদের ওপর উল্কাপাতের ফলে দুই বছর আগে পাথরটি কমপক্ষে ২ লাখ ৩৯ হাযার মাইল পাড়ি দিয়ে সাহারা মরুভূমিতে পড়ে। এটি অনেকটা ফুটবল আকৃতির।






পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াবে বায়ু দূষণ ও মৃত্যুঝুঁকি
জন্মহার না বাড়লে হারিয়ে যাবে জাপান!
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
মার্কিন মুল্লুকের তরুণেরা কেন এত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন!
ধানের নাম ‘ফাতেমা’, ফলন বিঘায় ৫০ মণ!
তুরস্কে চালু হ’ল বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু
নারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মদীনা
মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ
বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
ব্লগার ও জঙ্গীরা মানবতার ক্ষতি করছে - পুলিশ মহাপরিদর্শক
পৃথিবীর সামনে মহাবিপদ : থেমে যেতে পারে আটলান্টিকের স্রোত, জমে যেতে পারে ইউরোপ
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র‍¨ বিমোচনে ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী
আরও
আরও
.