দেশে অস্বাভাবিক হারে কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে গত ৮ বছরে (২০০৯-১৬) কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাযার। ২০০৮ সালের ডিসেম্বর শেষে এ দেশে কোটিপতি ছিলেন ১৯ হাযার জন। ২০১৬ শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাযারে। তবে কোটিপতির সংখ্যা বাড়লেও ক্ষুদ্র আমানতকারীদের আমানত বাড়েনি, বরং আশঙ্কাজনকভাবে কমে গেছে। ২০০৮ সালে ক্ষুদ্র আমানতকারীদের আমানত ছিল মোট আমানতের ৩৬ শতাংশ, গত বছর শেষে তা নেমেছে ৮ শতাংশে। দেশে শুধু কোটিপতির সংখ্যাই বাড়ছে না। বাড়ছে ঋণখেলাপির সংখ্যাও। বর্তমানে দেশে ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ২,০২,৬২৩ জন। গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ অবলোপনসহ বেড়ে হয়েছে এক লাখ ১৮ হাযার কোটি টাকা।

ব্যাংকাররা জানিয়েছেন, কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যাই শুধু বাড়েনি, তাদের আকাউন্টে জমার পরিমাণও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। অর্থনীতিবিদদের মতে, ক্ষুদ্র আমানতকারীদের সংখ্যা না বাড়ার অর্থই হ’ল দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়ে যাচ্ছে। ধনীরা আরো ধনী হচ্ছে। অপর দিকে গরীবরা আরো গরীব হচ্ছে।

[সূদী অর্থনীতির এটাই হ’ল পরিণতি। আখেরাতের পরিণতি আরও ভয়াবহ (স.স.)]







বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
প্রাকৃতিক গ্যাসে ভাসছে ভোলা, শুরু হ’তে যাচ্ছে ৩টি কূপের খননকাজ
শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
ভারতের অন্ধ্র প্রদেশে আইন পাস : ধর্ষণের ২১ দিনের মধ্যেই ফাঁসি
সরবরাহ করা ৪১ শতাংশ পানিতে ডায়রিয়ার জীবাণু
পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াবে বায়ু দূষণ ও মৃত্যুঝুঁকি
বাংলাদেশীরা সাঁতরে ইতালী যাবে, তবুও ভারতে নয় - -দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার
যন্ত্র নয়, মানুষের লোভই মানবসভ্যতার ভয়ের কারণ - -স্টিফেন হকিং
সৈকতে লাল জোয়ার
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
করোনায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যু
মধ্য আফ্রিকায় চলছে মুসলিম উচ্ছেদ
আরও
আরও
.