মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ২০০৯ সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাযার ৪৮১ কোটি টাকা। আর গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৯৯ হাযার ৩৭০ কোটি টাকা। অর্থাৎ ১০ বছরে দেশে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৪ গুণ। এর বাইরে দীর্ঘদিন আদায় করতে না পারা যেসব ঋণ ব্যাংকগুলো অবলোপন করেছে, তার পরিমাণ প্রায় ৩৫ হাযার কোটি টাকা। খেলাপি ঋণের সঙ্গে অবলোপন করা এ মন্দ ঋণ যুক্ত করলে প্রকৃত খেলাপি ঋণ দাঁড়ায় ১ লাখ ৩৪ হাযার কোটি টাকা। এটা বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক তথ্য। তবে ব্যাংক কর্মকর্তারাই বলছেন, প্রকৃত খেলাপি ঋণ আরও অনেক বেশী। অনেকগুলো ব্যাংক বড় অঙ্কের ঋণ আদায় করতে পারছে না, আবার তা খেলাপি হিসাবেও চিহ্নিত করছে না। বাংলাদেশ ব্যাংকও এতে নযর দিচ্ছে না। এছাড়া শেয়ারবাজারের অজুহাতে প্রতিবছরই ব্যাংকগুলো নানা ছাড় নিচ্ছে। এতে করে খেলাপি ঋণের প্রকৃত তথ্যও বেরিয়ে আসছে না। পাওয়া যাচ্ছে না ব্যাংকগুলোর প্রকৃত চিত্র।

খেলাপি ঋণের যে পরিমাণ বলা হচ্ছে, তার প্রকৃত চিত্র আরও ভয়াবহ। ব্যাংক খাত সূত্রগুলো বলছে, গত ১০ বছরে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বাড়ার অন্যতম হ’ল সোনালী ব্যাংকের হল মার্ক কেলেঙ্কারি, বেসিক ও ফারমার্স ব্যাংকের ঋণ জালিয়াতি, জনতা ব্যাংকের ক্রিসেন্ট ও অ্যাননটেক্স গ্রুপের ঋণ কেলেঙ্কারি, অগ্রণী ও রূপালী ব্যাংকের ঋণ জালিয়াত।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের ঋণ বেড়ে হয়েছে ৮ লাখ ৬৮ হাযার ৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৯৯ হাযার ৩৭০ কোটি টাকা, গত জুনে যা ছিল ৮৯ হাযার ৩৪০ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাযার ৩০ কোটি টাকা।






সুন্দরবনের লোনাপানির নীচে সুপেয় পানির সন্ধান লাভ
ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রাঈল সংঘাতে ৪০ দিনের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির পরিমাণ
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস (গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট)
উদ্বোধন হ’ল পদ্মা সেতু : ঢাকার সাথে সড়কপথে যুক্ত হ’ল দেশের এক-তৃতীয়াংশ
যুক্তরাষ্ট্র সিরিয়াকে টুকরা টুকরা করতে চায় - জার্মান সাংবাদিক
একত্রে তিন তালাক নিষিদ্ধে চূড়ান্ত রায় দিল দিল্লীর সুপ্রিম কোর্ট
সোভিয়েত ইউনিয়নের মতো ধসে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
স্বদেশ-বিদেশ - .
১৫ কেজি সোনা পেয়েও ফেরত দিলেন বাংলাদেশী পরিচ্ছন্নতা কর্মী তাহের আলী!
লিভার চিকিৎসায় বাংলাদেশী চিকিৎসকদের উদ্ভাবন
লেখা শেষে গাছ হবে, এমন কলম বানাল বরগুনার আমীরুল ইসলাম
আরও
আরও
.