এ বছর জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত সময়ে তুরস্ক প্রায় ৩ কোটি বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় ২৮শে সেপ্টেম্বর জানায়, এ পর্যন্ত ২ কোটি ৭০ লাখ পর্যটক তুরস্ক ভ্রমণ করেছেন। মন্ত্রণালয় জানায়, এ বছরের আট মাসে আগত বিদেশী পর্যটকদের সংখ্যা গত বছরে এ সময়ে আগত পর্যটকদের চেয়ে ২২. ৯ শতাংশ বেশী। গত বছর তুরস্কে ২ কোটি ১৯ লাখ পর্যটক এসেছিলেন।

বিদেশী পর্যটকদের পর্যটনের প্রধান আকর্ষণ ইস্তাম্বুল। এখানে এ বছর এ পর্যন্ত ৮০ লাখ ৮৭ হাযার পর্যটক ইস্তাম্বুল সফর করেছেন। এরপরেই হচ্ছে আনাতালয়া। সেখানে আগত পর্যটকের সংখ্যা ছিল ৮০ লাখ ৭৫ হাযার। আগত পর্যটকদের মধ্যে রুশদের সংখ্যা ছিল সর্বাধিক। এ বছর এ সময় পর্যন্ত ৪১ লাখ ৮০ হাযার রুশ পর্যটক তুরস্ক ভ্রমণ করেছেন। সকল বিদেশী পর্যটকের মধ্যে তারা ছিলেন ১৫.৫ শতাংশ। এছাড়া জার্মানীর পর্যটক সংখ্যা ছিল ২৯ লাখ ৭০ হাযার, যুক্তরাজ্যের ১৫ লাখ ৭০ হাযার, ইরানের ১৫ লাখ ১০ হাযার ও জর্জিয়ার ১৪ লাখ ৪০ হাযার। ২ কোটি ৭ লাখ পর্যটকের পসন্দের পরিবহন ছিল বিমান। অন্যদিকে ৫৭ লাখ পর্যটক সড়ক ও রেলপথে এবং সাড়ে ৬ লাখ পর্যটক জাহাযে করে তুরস্কে আসেন। সরকারী হিসাবে গত বছর ৩ লাখ ২৪ হাযার বিদেশী তুরস্ক ভ্রমণে এসেছিলেন। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ২ কোটি ৫৩ লাখ।

[দেশে শান্তি ও নিরাপত্তা থাকলে পর্যাটক সবদেশেই বৃদ্ধি পাবে। কিন্তু হানাহানির রাজনীতির কারণে সর্বত্র সেটা ব্যাহত হচ্ছে (স.স.)]






মহাকাশে কিভাবে ছালাত আদায় করতে হয়, জানালেন সঊদী নভোচারী আলী আল-কারনী
হাদীছ গবেষণায় নির্মিত হচ্ছে ‘কিং সালমান হাদীছ কমপ্লেক্স’
ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ
জেলখানাতেই কুরআন হেফয করল ৬০৫ বন্দী
মুখ খুলছে না বিশ্বের শত কোটি মুসলিম (আল-আক্বছায় ইহূদীবাদী পুলিশের ভয়াবহ হামলা)
সঊদী আরবের বড় ধরনের আয় হজ্জ থেকে
রিয়াদে বালুঝড়ে পন্ড হ’ল কে পপ কনসার্ট
হজ্জের স্বপ্ন পূরণ হ’ল নওমুসলিম খৃষ্টান যাজকের
সন্ত্রাসবাদবিরোধী ইসলামী জোটের নেতৃত্ব দেবেন সাবেক পাক সেনাপ্রধান রাহিল শরীফ
কাতারে মওজুদ রয়েছে ১৩৮ বছরের প্রাকৃতিক গ্যাস
সঊদী আরবের পরবর্তী শাসক হিসাবে পুত্র মুহাম্মাদকে যুবরাজ ঘোষণা করলেন বাদশাহ সালমান
ইস্রাঈলী অবৈধ বসতকারীরা যুদ্ধাপরাধ করছে
আরও
আরও
.