পবিত্র রামাযান মাস উপলক্ষে আয়োজিত সঊদী আরব, দুবাই ও জর্ডানে আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী তিন কিশোর হাফেয দেশের নাম উজ্জ্বল করেছে।

হাফেয যাকারিয়া ১৯তম দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে এবং সেই সঙ্গে ৭৬টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে লাভ করেছে সেরা কণ্ঠের প্রথম পুরস্কার। ইতিপূর্বে সে মিসর, জর্ডান ও কাতারসহ বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছিল।

১০ বছর বয়সী হাফেয আব্দুল্লাহ আল-মাহফূয সঊদী দাতব্য সংস্থা হায়আতুল ‘আলামিইয়ার ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে ৩য় স্থান অধিকার করেছে।

হাফেয সাঈদ আহমাদ জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত ২৩ তম আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় (২০ পারা গ্রুপে) তৃতীয় স্থান অধিকার করেছে। ঐ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জর্ডানের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
সুখী রাষ্ট্র ফিনল্যান্ড
ইসলাম গ্রহণ করলেন মুহাম্মাদ (ছাঃ)-এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার
বিআইডিএসের গবেষণা : ২০-৩০% মানুষ এখনো ১৪৫% সূদে মহাজনের কাছ থেকে ঋণ নেয়
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
ব্রিটেনে একরাতে পাঁচ মসজিদে হামলা
৫শ’ বছরের পুরাতন কুরআনের পান্ডুলিপি বিক্রি হ’ল ৭৩ কোটি টাকায়
ভারতে এবার সর্বোচ্চ সংখ্যক হজ্জযাত্রী
বাংলাদেশ থেকে ট্রেন যাবে সিঙ্গাপুর
করোনায় বিশ্বে ৩ জনে ১ জন চাকুরী হারাচ্ছেন
ভারতে পবিত্র কুরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ : রিটকারীর জরিমানা
মানুষ বাজারে গিয়ে কাঁদছে, কারণ পকেটে টাকা নেই : শিল্প প্রতিমন্ত্রী
আরও
আরও
.