(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যশোর যেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আসাদুয্যামান (৮৭) গত ১৯শে ফেব্রুয়ারী বুধবার রাত ১২-টায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন সকাল ১০-টায় যশোর যেলার কেশবপুর পাবলিক ময়দানে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম। অতঃপর বিকাল ৩-টায় তার নিজ গ্রাম মণিরামপুর উপযেলাধীন গৌরীপুরে তার বাড়ীর সম্মুখস্থ ময়দানে ২য় জানাযায় অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি ইব্রাহীম খলীল, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহণ করেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি ও ঢাকা বেরাইদ পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদের মুতাওয়াল্লী মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর ঘনিষ্ট সুহৃদ জনাব মুহাম্মাদ মোশাররফ হোসাইন (৬৭) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ই মে বুধবার দুপুর আড়াইটায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে যান। এদিন রাত সাড়ে ৯-টায় বেরাইদ পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার ছোট ছেলে ইয়াসির আরাফাত। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা। জানাযায় আমীরে জামা‘আতের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এছাড়া যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহণ করেন।







মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের নতুন আমীর নির্বাচিত
প্রশিক্ষণ
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৪ (পতেঙ্গা ও মীরসরাই, চট্টগ্রাম)
কেন্দ্রীয় দাঈর সফর
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
প্রশিক্ষণ
মৃত্যু সংবাদ
মাদ্রাসা উদ্বোধন
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ল্যাংগুয়েজ ফোরাম উদ্বোধন (মারকায সংবাদ)
আরও
আরও
.