নরসিংদী ১৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উক্ত আহবান জানান। তিনি বলেন, বিভিন্ন মাযহাব ও তরীকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ সমূহের বেড়া ভেঙ্গে আসুন আমরা সকলে কুরআন ও ছহীহ সুন্নাহর মযবুত হাতল অাঁকঢ়ে ধরি। উল্লেখ্য যে, ভাষণ দানের পূর্বে মুহতারাম আমীরে জামা‘আত স্থানীয় হাইস্কুল মিলনায়তনে ‘আন্দোলন’-এর সুধীদের সঙ্গে প্রথমে বৈঠক করেন। অতঃপর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জ যেলার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপাক জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কাযী আব্দুল্লাহ শাহীন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসাইন ও ‘সোনামণি’র পরিচালক আব্দুল্লাহ মুহাম্মাদ ইসহাম প্রমুখ। সম্মেলনে উদ্বোধনী ভাষণ প্রদান করেন শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল বাকির।







বাধা দিলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরো গতিশীল হয় (যেলা সম্মেলন : সিলেট) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীরে জামা‘আতের নেতৃত্বে (সুন্দরবনে ঐতিহাসিক শিক্ষা সফর)
মৃত্যু সংবাদ
তা‘লীমী বৈঠক
যেলা সম্মেলন
প্রশিক্ষণ
ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আমীরে জামা‘আতের ছয়দিন ব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (বিভাগীয় যুবসমাবেশ)
সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে অহি-র বিধান অনুযায়ী জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : বগুড়া ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
অহি-র বিধানই চূড়ান্ত (যেলা সম্মেলন : নরসিংদী) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.