গাংনী, মেহেরপুর ২রা এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১০-টা হ’তে আছর পর্যন্ত যেলার গাংনী থানাধীন গাংনী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ মেহেরপুর যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’-এর সভানেত্রী আনজুমান আরা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে ছিয়ামের গুরুত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাংনী থানা ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’-এর সভানেত্রী অধ্যাপিকা রোজিনা আফরোজা, আত্মশুদ্ধি ও ইখলাছ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মুজীবনগর থানার সভানেত্রী শারমীন আখতার ও তা‘লীমী বৈঠক পরিচালনা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাংনী শাখার সভানেত্রী সোনিয়া সুলতানা। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সা‘দিয়া ইসলাম ও  জাগরণী পরিবেশন করেন শামসুন নাহার। উক্ত সমাবেশে শতাধিক মহিলা সুধী ও দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

হালীমপুর, কেশবপুর, যশোর ২৯শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার কেশবপুর উপযেলাধীন হালীমপুর আহলেহাদীছ জামে মসজিদে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। পর্দার অন্তরালে সমবেত মহিলাদের উদ্দেশ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কেশবপুর উপযেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ও অত্র মসজিদের খতীব মাওলানা মীযানুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন কেশবপুর উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শাহীনুর রহমান।

 






সংগঠন সংবাদ
দাখিল পরীক্ষা ২০২৫-এর ফলাফল (মারকায সংবাদ); দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা :
আবু তাহের মাস্টার ও মুহাম্মাদ মাহফূযুর রহমান (মৃত্যু সংবাদ)
সুধী সমাবেশ : ঢাকা
সোনামণি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
করোনায় মানবিক সহযোগিতা বিতরণ
৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
মৃত্যু সংবাদ
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সীরাত সেমিনার ও সীরাত কোর্স ২য় ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সংগঠন সংবাদ - .
আরও
আরও
.