রাজশাহী ২২শে মার্চ বুধবার : অদ্য বিকাল সাড়ে ৩-টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা চত্বরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে শাহমখদুম থানার অফিসার ইন-চার্জ জনাব যিল্লুর রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন যোগদান করেন। এসময় তার সাথে ছিলেন রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল হক। অনুষ্ঠানে আরএমপি (পূর্ব বিভাগ) উপ-পুলিশ কমিশনার আমীর জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনীরুযযামান মনি প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অনুষ্ঠানে ১০৫ জন মাদক ব্যবসা পরিত্যাগকারী নারী-পুরুষকে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন নগদ প্রদান করা হয়।






দায়িত্বশীল বৈঠক
মৃত্যু সংবাদ
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
যুবসংঘ (যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২য় পর্ব)
মৃত্যু সংবাদ
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
কেন্দ্রীয় দাঈর সফর
মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা; আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
কর্মী সম্মেলন ২০২৪ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
সুধী সমাবেশ
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.