১০ই নভেম্বর রবিবার, কালীগঞ্জহাট, তানোর, রাজশাহী : অদ্য বাদ আছর যেলার তানোর থানাধীন কালীগঞ্জহাট উচ্চবিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) এসেছিলেন জগদ্বাসীর জন্য রহমত স্বরূপ। মানুষের সার্বিক জীবন পরিচালনার জন্য তিনি সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। অতএব জীবনের সকল দিক ও বিভাগে তাঁর আদেশ ও নিষেধ যথাযথভাবে মেনে চলার মধ্যেই মানব জাতির মুক্তি নিহিত রয়েছে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম,  দফতর সম্পাদক ও ‘আত-তাহরীক’-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, মাওলানা মুখলেছুর রহমান মাদানী (নওগাঁ) প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পেশ করেন আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য মীযানুর রহমান (জয়পুরহাট)। সম্মেলনে সঞ্চালক ছিলেন রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা দুররুল হুদা।

সম্মেলনে সংগঠনের প্রচারপত্র ‘মদ ও জুয়া থেকে বিরত থাকুন’, ‘যাবতীয় চরমপন্থা থেকে বিরত থাকুন’ এবং ‘ঈদে মীলাদুন্নবী’ ব্যাপকভাবে বিতরণ করা হয়। সম্মেলনে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন-এর পক্ষ থেকে  ব্লাড গ্রুপিং ও ডোনার সংগ্রহ কর্মসূচী পালিত হয়। এতে ৪৭ জনের ব্লাড গ্রুপিং করা হয় এবং ৩৬ জন ডোনার হন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।






মৃত্যু সংবাদ
মারকায সংবাদ
বিশুদ্ধ ইসলামের অনুসারী হৌন! - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন \ যশোর (‘আহলেহাদীছ আন্দোলন’-এর দাওয়াত সর্বত্র পৌঁছে দিন) - -আমীরে জামা‘আত
৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
মাসিক তাবলীগী ইজতেমা
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
প্রবাসী সংবাদ : কর্মী সম্মেলন ২০১৬
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (কুল্লিয়া-র ক্লাস শুরু)
নূরুল ইসলাম প্রধান-এর মৃত্যু সংবাদ
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আরও
আরও
.