মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য। ১৪ই নভেম্বর বুধবার সিঙ্গাপুরে তাদের মধ্যে বৈঠকে এমনটা জানান মাইক পেন্স। তিনি বলেন, তার দেশের সেনাবাহিনী ও তাদের সহযোগীদের হাতে সহিংসতা ও নৃশংসতার শিকার হয়ে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে আশ্রয় নিয়েছেন। এই নৃশংসতা ক্ষমার অযোগ্য। সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের পাশাপাশি এ দুই নেতার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় মাইক পেন্স রোহিঙ্গা ইস্যুতে তার অবস্থান জানিয়ে দেন সুচিকে। তিনি সুচিকে বলেন, রোহিঙ্গা সঙ্কটের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

[উদ্বিগ্ন হয়ে লাভ নেই। কার্যকর কিছু করুন। চীন-ভারত ও রাশিয়ার সমর্থনে মিয়ানমার এই নির্যাতন চালাচ্ছে। তাদের উপর চাপ সৃষ্টি করুন (স.স.)]






পাটকাঠি থেকে ছাপার কালি উদ্ভাবন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
এখন থেকে হালাল পণ্যের সনদ দেবে ইসলামিক ফাউন্ডেশন
স্বদেশ-বিদেশ
টাঙ্গাইলে কলার বিপ্লব : এক পরিবারের সাফল্য ও অনুপ্রেরণার গল্প
অনলাইন জুয়ার ঝুঁকিতে ২ কোটি মানুষ
মৌলিক অধিকারে বাংলাদেশ তলানিতে - -দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের জরিপ
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
নিম্ন আদালতে ৪০ লাখের বেশী মামলা -আইনমন্ত্রী
আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো
সাম্প্রতিক ভয়াবহ যত ভূমিকম্প
১০ বছরে ধনীদের সম্পদ বেড়েছে ৪২ লাখ কোটি ডলার : অক্সফাম
আরও
আরও
.